১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কড়া পর্ষদ, মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের বেয়াদপি হলেই শাস্তি পাবে স্কুল

ফাইল চিত্র

পুবের কলম প্রতিবেদক: মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে পড়ুয়াদের বেয়াদপি হলে স্কুলকে শাস্তি দেবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার পর্ষদ জানিয়েছে, পরীক্ষার সময় কোনও কারণে পরীক্ষার্থীরা স্কুল বা পরীক্ষাকেন্দ্র ভাঙচুর করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পর্ষদ জানিয়েছে স্কুলের ছাত্র-ছাত্রীরা এই ধরনের ভাঙচুর বা বিশৃঙ্খলার ঘটনা ঘটাবে, সেই স্কুলের মাধ্যমিকের রেজাল্ট বা ফল প্রকাশ করা হবে না। এই মর্মে বিভিন্ন স্কুল ও পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশিকা পাঠাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এ বিষয়ে বলেন, আমরা বলছি, যদি কোনও স্কুলে এই ধরনের ঘটনা ঘটে, জিও ট্যাগ করে ভিডিও সহ লিখিত আকারে অভিযোগ দিতে হবে আমাদের কাছে। আমরা সেই স্কুলের ফলাফল প্রকাশ করব না।

আরও পড়ুন: এসআইআর-এ গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, নয়া ফরমান নির্বাচন কমিশনের

অংশগ্রহণকারী স্কুল যতক্ষণ না পর্যন্ত সেই পরীক্ষা কেন্দ্রকে ক্ষতিপূরণের টাকা না দেবে এবং দুঃখ প্রকাশ না করবে, ততক্ষণ সেই স্কুলের ফল প্রকাশ স্থগিত করে রাখা হবে বলে পর্ষদ সভাপতি জানিয়েছেন।

আরও পড়ুন: breaking::মাধ্যমিকে জেলার জয়-জয়কার, মেধা তালিকায় নেই কলকাতা

অন্যদিকে প্রাথমিকের টেটের পর এবার মাধ্যমিক নিয়েও কড়াকড়ি ব্যবস্থা নিতে চলেছে প্রশ্নপত্রের সুরক্ষায় মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসাতেই হবে।  এই নিয়ে স্কুলগুলিকে নির্দেশ দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন: আগামী সপ্তাহেই মাধ্যমিকের ফলপ্রকাশ? ইঙ্গিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কড়া পর্ষদ, মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের বেয়াদপি হলেই শাস্তি পাবে স্কুল

আপডেট : ৭ জানুয়ারী ২০২৩, শনিবার