পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: শনিবার বেড়াচাঁপার রহমতে আলম মিশন প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে একটি অনুষ্ঠান  হয়। উপস্থিত ছিলেন দেগঙ্গার এস ডিপিও সৌম্যজিত বড়ুয়া ও দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক সহ দেগঙ্গা পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ তথা ওই শিক্ষা প্রতিষ্ঠনের  সম্পাদক আনিসুর রহমান বিদেশ।

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ‘বৃক্ষ-রোপন কর্মসূচি' পালিত

এদিন ওই শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক ছাত্রের উপস্থিতিতে একটি আলোচনা সভার আয়োজনের পাশাপাশি মিশন চত্বরে বেশ কয়েকটি চারা গাছ রোপন করা হয়।

বৃক্ষরোপণ করেন এসডিপিও সৌম্যজিত বড়ুয়া ও দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক।

আনিসুর রহমান বিদেশ এদিন বলেন,  বিশ্ব উষ্ণায়ন  রুখতে গাছ লাগানো খুবই প্রয়োজন। সকলকে বৃক্ষ রোপনে আরও বেশি বেশি করে এগিয়ে আসতে হবে।