পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচনের আগে হঠাৎ করে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে প্রশ্ন তুললেন সমাজকর্মী পিন্টু কারার। শুক্রবার তিনি কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। মামলাকারীর দাবি, এসআইআরের সময়সীমা বাড়ানো হোক এবং এই পুরো প্রক্রিয়া আদালতের নজরদারিতে সম্পন্ন হোক। আগামী সপ্তাহেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
মামলাকারী আদালতের কাছে জানতে চেয়েছেন,কেন এই মুহূর্তে এসআইআর প্রয়োজন, তার যুক্তি কী? পাশাপাশি তিনি ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশেরও দাবি জানিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, নির্বাচন কমিশন জানিয়েছে,যাঁদের নাম ২০০২ সালের তালিকায় রয়েছে, তাঁদের নতুন করে কোনও নথি জমা দিতে হবে না। তবু, ভোটারদের মনে আশঙ্কা,নাম মুছে যাওয়ার ভয় থেকেই যাচ্ছে।