পুবের কলম প্রতিবেদক: এক সময় রাজ্যে প্রচন্ড গরম পড়ছিল। তখন সরকার তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছিল যে, গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হবে। সরকারি ও বেসরকারি স্কুলের পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়েও ছুটি দেওয়া হয়।
বর্তমানে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ক্লাস বা পরীক্ষা হলেও সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে স্কুলের দরজা।আরও পড়ুন:
এখন গরম কমে গেলেও কেন স্কুল চালু করা হচ্ছে না, প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। এবার সেই মামলার প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা উচ্চ আদালত। জানা গিয়েছে,মামলার পরবর্তী শুনানি ২০ জুন।