পুবের কলম ওয়েব ডেস্কঃ রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের এক কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৭জন। নিয়মিত ভাষণে বৃহস্পতিবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান। বৃহস্পতিবার ইউক্রেনে জোরদার ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। সর্বশেষ এ হামলায় রুশ মিসাইল মূলত গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী স্থাপনাগুলোতে আঘাত হানে।
ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সিস্টেম ছয়টি ক্রুজ মিসাইল এবং পাঁচটি ইরানের তৈরি কামিকাজে ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে দাবি করে জেলেনস্কি বলেন, ‘আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ জানা যায়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ার কাছে ভিলনিয়ানস্কের অ্যাপার্টমেন্ট ব্লকে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সাতজন মারা যান। এছাড়া পূর্বাঞ্চলে একটি গ্যাস উৎপাদন কেন্দ্র এবং ডিনিপ্রোর একটি ক্ষেপণাস্ত্র কারখানা লক্ষ্য করেও হামলা চালায় রাশিয়া। রাশিয়ার হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের বৃহত্তম শহরগুলোর মধ্যে অন্যতম ডিনিপ্রো। সেখানকার ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেখানে গোলাবর্ষণের পর এক কিশোরসহ ২৩ জন আহত হয়েছেন। জাপোরিঝিয়ার দক্ষিণ-পশ্চিমে, নিকোপোল শহরের চারপাশেও ৭০টি ক্ষেপণাস্ত্র হামলায় সেখানকার হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা নাফটোগাজের পূর্বাঞ্চলীয় গ্যাস-উৎপাদন কেন্দ্রগুলোও ব্যাপক হামলার শিকার হয়েছে। দক্ষিণ ওডেসা অঞ্চলে এবং উত্তরে খারকিভ থেকেও হামলার খবর মিলেছে। এদিকে রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলীয় ভিনিসিয়া শহর, দক্ষিণ-পশ্চিমে ওডেসা বন্দর শহর এবং উত্তর-পূর্বে সুমি এলাকাতেই বেশি বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। বিদ্যুৎ সরবরাহ লাইন ধ্বংস করার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন।রুশ হামলায় ১ কোটি ইউক্রেনীয় বিদ্যুৎহীন, নিহত ৭
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২২, ১৫:৪০
আরও খবর
তীব্র গরমে বিদ্যুতের সমস্যায় নাজেহাল জয়নগর, মথুরাপুর-সহ আশেপাশের এলাকার মানুষ
একমাসেই ১ কোটি! টমেটো বিক্রি করেই কোটিপতি মহারাষ্ট্রের চাষি
কর্নাটক রোডম্যাপে হেঁটে মরুরাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘোষণা গেহলট সরকারের
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি গ্রুপ
অপারেশন চলাকালীন ভূমিকম্প জম্মু-কাশ্মীরে, চলে গেল বিদ্যুৎ! তারপরেও অস্ত্রোপচার সারলেন চিকিৎসকরা
অপারেশন চলাকালীন ভূমিকম্প জম্মু-কাশ্মীরে, চলে গেল বিদ্যুৎ! তারপরেও অস্ত্রোপচার সারলেন চিকিৎসকরা
পশ্চিমাদের ‘সিদ্ধান্তহীনতায়’ মরছে ইউক্রেনীয়রা: কিয়েভ
পশ্চিমাদের ‘সিদ্ধান্তহীনতায়’ মরছে ইউক্রেনীয়রা: কিয়েভ
কিয়েভে লাগাতার রুশ হানার মধ্যেই আমেরিকা গেলেন জেলেনস্কি, বৈঠক বাইডেনের সঙ্গে
কিয়েভে লাগাতার রুশ হানার মধ্যেই আমেরিকা গেলেন জেলেনস্কি, বৈঠক বাইডেনের সঙ্গে
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র