পুবের কলম প্রতিবেদকঃ এ রাজ্যে তদন্তের গতি আনতে আরও ১০টি দলকে দিল্লি থেকে পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে এমনই জানা যাচ্ছে। ইডি সূত্রে খবর, নতুন এই পরিকল্পনার আওতায় আসতে চলেছে গরুপাচার থেকে এসএসসি দূর্নীতি, কয়লা পাচারের মতো একাধিক বিষয়, যেগুলিতে আর্থিক লেনদেন জড়িয়ে রয়েছে।
আরও পড়ুন:
সেই কারণেই আলাদা আলাদা দশটি দল তৈরি করা হচ্ছে। মোট ১৬০ জন এ রাজ্যের দায়িত্বে থাকছেন।
তাঁদের ১৬ জন করে এক-একটি দলে ভাগ করে কাজ করানো হবে। তবে দলের শীর্ষে থাকছেন দিল্লির কোনও উচ্চপদস্থ গোয়েন্দা।আরও পড়ুন:
ইডির আধিকারিকদেব বক্তব্য, অনেক সময়েই হয়, এখানকার অফিসারদের হাতে তদন্তের কোনও প্রমাণ এল বা গুরুত্বপূর্ণ মুহূর্ত উপস্থিত হল, সেই সময়ে দিল্লির উচ্চপদস্থ আধিকারিকদের থেকে মতামত নিয়ে তার পর সিদ্ধান্ত নিতে নিতে অনেকটা দেরি হয়ে যায়। সেই কারণেই দিল্লির উচ্চপদস্থ আধিকারিকদের রেখে দেওয়া হল এই তদন্তকারী দলগুলিতে। তাঁরা সরাসরি বিভিন্ন ভাবে তদন্তের সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন বলে জানিয়েছেন তাঁরা।