পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেন যুদ্ধ নিয়ে একপেশে সংবাদ পরিবশন ও মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জেরে ব্রিটেনের বেশকয়েকজন প্রভাবশালী সাংবাদিকসহ ৪৯ নাগরিককে কালো তালিকাভুক্ত করল রাশিয়া। রুশ বিদেশমন্ত্রক এক ঘোষণায় জানিয়েছে, গার্ডিয়ান, ডেইলি টেলিগ্রাফ, স্কাই নিউজ, টাইমস, বিবিসি, চ্যানেল ৪ নিউজ, আইটিভি, ডেইলি মেইল, ইন্ডিপেনডেন্ট, ফিন্যান্সিয়াল টাইমস ও সানডে টাইমসের সাংবাদিকরা এখন থেকে রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। রাশিয়া জানিয়েছে, নতুন করে কালো তালিকাভুক্তদের মধ্যে প্রতিরক্ষা কর্মকর্তাও রয়েছেন। রুশ বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, তালিকায় থাকা ব্রিটিশ সাংবাদিকরা রাশিয়া, ইউক্রেন ও দোনবাসের ঘটনা নিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও একতরফা তথ্য প্রচারের সঙ্গে জড়িত।
যে সাংবাদিকদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন দ্য গার্ডিয়ানের শন ওয়াকার, দ্য ফিন্যান্সিয়াল টাইমসের গিডিয়ন রাচম্যান এবং রাজনৈতিক বিশ্লেষক মার্ক গ্যালিওটি। উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযানের জেরে প্রেসিডেন্ট পুতিনসহ রাশিয়ার ক্ষমতাধর ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোও একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। রুশ তালিকা অনুযায়ী, দুই ব্রিটিশ উপ প্রতিরক্ষামন্ত্রী, নৌ ও বিমান বাহিনীর প্রধান, দুইজন ইউকে অস্ত্র কোম্পানির প্রতিনিধি এবং তিনজন আইনপ্রণেতার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ হল।সাংবাদিকসহ ৪৯ ব্রিটিশ রাশিয়ার কালো তালিকায়
ইমামা খাতুন
প্রকাশিত:
১৬ জুন ২০২২, ১৩:৩৫
আরও খবর
রাশিয়ায় একের পর এক মুসলিম নেতাদের গ্রেফতারিতে উঠছে প্রশ্ন
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
রাশিয়া-ইরান থেকে তেল কেনায় আর ছাড় নয়, আমেরিকার নতুন সিদ্ধান্তে বিপাকে ভারত
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা
তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা
Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার
২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার
প্রভাব বাড়াচ্ছে চিন, বেজিং যাচ্ছেন বিএনপি-সহ ২২ সদস্যের দল
প্রভাব বাড়াচ্ছে চিন, বেজিং যাচ্ছেন বিএনপি-সহ ২২ সদস্যের দল
সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তাক্ত বছর ২০২৪, ৭০ শতাংশ হত্যার জন্য দায়ী ইসরাইল
সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তাক্ত বছর ২০২৪, ৭০ শতাংশ হত্যার জন্য দায়ী ইসরাইল
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯