১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে আদালত অবমাননায় মামলাকারী আইনজীবীদের ভূমিকায় ক্ষোভ হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন: শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননা সংক্রান্ত মামলার শুনানি চলে। এদিন পঞ্চায়েতে আদালত অবমাননার মামলায় মামলাকারীদের একাংশের ভূমিকায় বিরক্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানায়, ‘মামলাকারীদের আইনজীবীরা অনেকেই অনুপস্থিত। এই মামলা চালিয়ে নিয়ে যেতে তাঁদের আগ্রহ রয়েছে কি না? তা জানি না।’ এরপর প্রধান বিচারপতি জানান, ‘আমার অবসরের পর এই মামলা আসতে দিন। তাতে অসুবিধা কোথায়?’

আরও পড়ুন: নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, দায়িত্বে বিচারপতি সুজয় পাল

এদিন এই মামলার শুনানিপর্বে প্রধান বিচারপতি নাম করে আইনজীবীদের খোঁজ করেন। এজলাসে উপস্থিত কমিশনের আইনজীবী সোনাল সিংহ জানান, ‘নির্ধারিত সময়েই হলফনামার প্রতিলিপি সব পক্ষকে দেওয়া হয়েছিল’। এরপরই এক মামলাকারীর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি জানান, ‘হঠাত্‍ করে এই মামলা শুনানির জন্য আসেনি। আগে জানানো হয়েছিল। এই মামলা চালিয়ে নিয়ে যেতে আর আগ্রহী কি না তা নিয়ে সন্দেহ থাকছে।’ এদিকে শুভেন্দুর আইনজীবী এজলাসে এসে আরও দু’দিন সময় চান।

আরও পড়ুন: আরজি কর: চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা কলকাতা হাইকোর্টে স্থানান্তর করল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, ‘আপনারা যা খুশি করুন। এই মামলার কোনও আইনজীবীকে আমি দেখতে পাইনি। সাধারণত সকাল ১০টায় এজলাসে আইনজীবীরা উপস্থিত হন। আমার অবসরের পরে এই মামলা আসবে। অসুবিধা কোথায়?’ কলকাতা হাইকোর্টের নির্দেশ, ‘রাজ্য নির্বাচন কমিশনকে দু’সপ্তাহের মধ্যে আবারও সব পক্ষকে হলফনামা দিতে হবে’। তারপর পরবর্তী শুনানি হবে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেলেন তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচনে আদালত অবমাননায় মামলাকারী আইনজীবীদের ভূমিকায় ক্ষোভ হাইকোর্টের

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার