১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় বঞ্চনা, আবাসের বাড়ি বানাবে রাজ্যই, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুবের কলম প্রতিবদেক: ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের বকেয়া মেটাতে সময় বেঁধে দিয়েছিলেন তিনি। তারপরও রাজ্যের বকেয়া পরিশোধ করেনি কেন্দ্রের বিজেপি সরকার। এমতবস্থায় রাজ্যই ১০০ দিনের কাজের টাকা দেবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা মত ইতিমধ্যে জেলায় জেলায় শিবির করে উপভোক্তাদের সেই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

এদিকে আবাস যোজনার বকেয়া টাকাও আটকে রেখেছে কেন্দ্র। মঙ্গলবার পুরুলিয়ার সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১ এপ্রিলের মধ্যে কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার ১১ লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্যই।’ রাজ্যের বকেয়া মেটাতে কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে ১১ লাখ বাড়ি আছে তালিকায়, যাঁরা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে।’

আরও পড়ুন: নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা—এসআইআর মামলার শুনানিতে নিজে হাজিরা দিতে পারেন সুপ্রিম কোর্টে

আরও পড়ুন: ‘কেন্দ্রীয় এজেন্সির মদত’, SIR-এ হয়রানি ঘিরে জেলায় জেলায় বিক্ষোভের মাঝে মমতার কড়া বার্তা
ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রীয় বঞ্চনা, আবাসের বাড়ি বানাবে রাজ্যই, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার