০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় মোহন ভাগবত, থাকবেন ১১ দিন

পুবের কলম প্রতিবেদকঃ টানা ১১ দিনের কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার কলকাতায় পৌঁছালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। জানা গেছে, এদিন সন্ধ্যা ৭টা বেজে ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামেন আরএসএস প্রধান। সেখান থেকে সোজা চলে যান নিউটাউনে। সেখানেই এক গেস্ট হাউসে রাতে তাঁর থাকার ব্যবস্থা হয়েছে। ১৩ তারিখ পর্যন্ত থাকছেন রাজ্যে। আগামী ৯ ও ১০ তারিখ কেশব ভবনের সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ১৩ তারিখ বর্ধমানে একটি মিটিংয়ে যোগ দেবেন বলে খবর।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

আরএসএস প্রধানের এত দীর্ঘ বঙ্গ সফর কার্যত বেনজির বলেই মত সংশ্লিষ্ট মহলের। যদিও সংঘ বলছে, এই সফর আগে থেকেই ঠিক ছিল। ওপার বাংলায় আশান্তির আঁচ পড়ছে ভারত-বাংলাদেশ সীমান্তেও। এই অবস্থায় আরএসএস প্রধানের বঙ্গে আগমণ, একইসঙ্গে দীর্ঘ সফর, তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন।

আরও পড়ুন: কলকাতায় অখিলেশ যাদব: ‘বিজেপিকে ফের হারাবেন দিদি’, আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান

আরও পড়ুন: কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান

তবে কী বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের জিগির তুলে এপারে হিন্দু আবেগে নতুন করে শান দিতে চাইছে গেরুয়া শিবির? আরএসএস প্রধানের আগমণে সেই প্রশ্ন আরও জোরাল হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও চলতি বছরেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ পূর্তি। তার সঙ্গে সাযুজ্য রেখেই রাজ্যভিত্তিক একাধিক কর্মসূচি করার বার্তা দিয়েছে নাগপুর।

https://puberkalom.com/physical-condition-of-tihar-jailed-mp-engineer-rashid-deteriorates/

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাতের কলকাতায় শক্তিশালী ভূমিকম্প, উৎসস্থল মায়ানমার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় মোহন ভাগবত, থাকবেন ১১ দিন

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার