০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাস্কের স্পেসএক্সে ফের বিস্ফোরণ

পুবের কলম ওয়েবডেস্ক: মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের নতুন স্টারশিপ রকেট উৎক্ষেপণ আবারও বিস্ফোরণে পরিণত হয়েছে, ব্যর্থ হয়েছে তৃতীয়বারেও। মঙ্গলবার (২৭ মে) রাতে সফলভাবে উৎক্ষেপণের পর প্রায় এক ঘণ্টা পর এটি ভেঙে পড়ে।

স্টারশিপের এটি ছিল নবম পরীক্ষামূলক উৎক্ষেপণ। যার উদ্দেশ্য ছিল স্পেসএক্সের সর্ববৃহৎ মহাকাশযানের সক্ষমতা যাচাই করা। যদিও প্রাথমিকভাবে সবকিছু স্বাভাবিক ছিল। তবে শেষ পর্যন্ত এটি সফলতার মুখ দেখেনি।

আরও পড়ুন: ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ‘হাস্যকর’, তীব্র সমালোচনায় ট্রাম্প

স্পেসএক্স এক্স-এ জানায়, ‘এ ধরনের পরীক্ষায় ব্যর্থতাও শেখার পথ। এটি আমাদের স্টারশিপকে আরও উন্নত করতে সাহায্য করবে।’ স্পেসএক্স ও মার্কিন এভিয়েশন সংস্থার অনুমোদনে ২২ মে ফের উৎক্ষেপণের অনুমতি মেলে। টেক্সাসের স্টারবেস থেকে রকেটটি ছোড়া হয়।

আরও পড়ুন: ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’

মঙ্গল ও চাঁদে মানব মিশনের জন্য তৈরি এই যান তিনবার ব্যর্থ হওয়ায় স্পেসএক্সের সামনে এখন বড় চ্যালেঞ্জ; কেন বারবার এই ধ্বংস হচ্ছে, তা খুঁজে বের করা ও ভবিষ্যৎ উৎক্ষেপণ নিরাপদ করা।

আরও পড়ুন: অবশেষে মহাকাশে পাড়ি শুভাংশু শুক্লার, ৪১ বছর পর ফের ইতিহাসের দোরগোড়ায় দেশ

ট্যাগ :
সর্বধিক পাঠিত

একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাস্কের স্পেসএক্সে ফের বিস্ফোরণ

আপডেট : ২৮ মে ২০২৫, বুধবার