০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ভূমিকম্প হয়, ‘এটা আল্লাহর খেলা’, বললেন শেখ হাসিনা

পুবের কলম, ওয়েবডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের পরপরই দেশে ঘটে যাওয়া ভূমিকম্পকে ‘আল্লাহর খেলা’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের উদ্দেশে পাঠানো এক অডিও বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান।

শেখ হাসিনা বলেন, রায় ঘোষণার দিনই বন্দর লিজ–সংক্রান্ত চুক্তির খবর সামনে আসে এবং এরপর টানা দু’দিন দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। তাঁর ভাষায়, “আমাকে মৃত্যুদণ্ড দিলো। সেদিনই আবার পোর্ট বিক্রির চুক্তি করে ফেললো। তারপরই ব্যাপকভাবে ভূমিকম্প হলো, এটা আল্লাহরই একটা খেলা।”

আরও পড়ুন: সাতসকালে ৫.৭ মাত্রায় ভূমিকম্প, কেঁপে উঠল পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্বাঞ্চল

ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি আহতদের দ্রুত চিকিৎসার আহ্বান জানান। বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বলেন, “চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ অব্যবস্থা চলছে। আমি ক্ষমতায় থাকলে সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু হতো। এখন তারা সব দিকেই ব্যর্থ।”

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

উল্লেখ্য, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। একই মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দেরাদুনে বাস খাদে, ৩ জনের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ভূমিকম্প হয়, ‘এটা আল্লাহর খেলা’, বললেন শেখ হাসিনা

আপডেট : ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার