০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুবভারতীকাণ্ড: পদত্যাগ করতে চান রাজ্যের ক্রীড়া মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে প্রস্তাব অরুপের

পুবের কলম, ওয়েবডেস্ক: লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় জমায়েত করা দর্শকদের হট্টগোলে রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। যুবভারতীকাণ্ডে এবার পদত্যাগ করতে ইচ্ছেপ্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে মন্ত্রীপদ থেকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছেন তিনি। যদিও অরুপের পদত্যাগের প্রস্তাবের বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। যুবভারতীকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন ক্রীড়া মন্ত্রী বলে খবর।

এদিন মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি অরুপ উল্লেখ করেছেন, “দিদি, আমার শ্রদ্ধা নিন। ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন বিশ্ব ফুটবলার লিওনেল মেসি এবং সেখানে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনি ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছেন। একটি নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাই। আমি অনুরোধ করছি, আপনি অনুগ্রহ করে আমার এই আবেদনটি গ্রহণ করুন।”

আরও পড়ুন: নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা—এসআইআর মামলার শুনানিতে নিজে হাজিরা দিতে পারেন সুপ্রিম কোর্টে

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর, শনিবার যুবভারতীর গ্যালারি থেকে মেসির এক ঝলক দেখতেও বঞ্চিত হন দর্শকরা। অভিযোগ, নেতা–মন্ত্রী ও আমলাদের ভিড়ে সাধারণ দর্শকরা কিছুই দেখতে পাননি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে হতাশ হয়ে ক্ষোভে ফেটে পড়েন ফুটবলপ্রেমীরা। সেই ক্ষোভ থেকেই শুরু হয় ভাঙচুর ও তাণ্ডব। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রকাশ্যে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেন তিনি। এদিকে মঙ্গলবার সেই তদন্ত কমিটি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। পাশাপাশি বিধাননগরের কমিশনার মুকেশ কুমার, যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, ‘এমন কমিশন দেখিনি’ বেরিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: আমি ডবল ইঞ্জিন সরকার নই, আমাদের সরকার মানুষের সরকার: সিঙ্গুরের সভায় মুখ্যমন্ত্রী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুবভারতীকাণ্ড: পদত্যাগ করতে চান রাজ্যের ক্রীড়া মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে প্রস্তাব অরুপের

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার