০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

পুবের কলম, ওয়েবডেস্ক: কোনো শুনানি ছাড়াই একতরফাভাবে হাজার হাজার সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে তিনি অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, খোদ তাঁর নিজের কেন্দ্রেই প্রায় ৪০ হাজার ভোটারের নাম মুছে ফেলা হয়েছে।

সোমবার একটি সভায় বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার কেন্দ্রে ৪০ হাজার ভোটারের নাম একতরফাভাবে বাদ দেওয়া হয়েছে। সীমা খান্না নামে বিজেপির মানসিকতা সম্পন্ন এক আধিকারিক নির্বাচন কমিশনের অফিসে বসে এই কাজ করছেন। দেশের আইনে একজন খুনিও নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পায়, কিন্তু এখানে ভোটারদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি।” মমতার অভিযোগ, রাজ্যজুড়ে প্রায় ৫৮ লক্ষ নাম একইভাবে একতরফাভাবে বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগেরই পুনরাবৃত্তি করেন।

আরও পড়ুন: নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা—এসআইআর মামলার শুনানিতে নিজে হাজিরা দিতে পারেন সুপ্রিম কোর্টে

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট-এ কোনো জায়গা না থাকলেও ‘ব্যাকডোর’ বা পিছনের দরজা দিয়ে বিজেপি ঘনিষ্ঠদের ‘মাইক্রো-অবজারভার’ হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “ভোটের ঠিক মুখেই কেন এই সংশোধনীর কাজ করা হচ্ছে? যদি করতেই হয়, তবে নির্বাচনের পরে কেন নয়?”

আরও পড়ুন: “মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি”, নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের

আরও পড়ুন: ‘কেন্দ্রীয় এজেন্সির মদত’, SIR-এ হয়রানি ঘিরে জেলায় জেলায় বিক্ষোভের মাঝে মমতার কড়া বার্তা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দেরাদুনে বাস খাদে, ৩ জনের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার