০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আর্থিক অনিয়মের অভিযোগ: নিউটাউন ও পার্কস্ট্রিটসহ রাজ্যের ২০টি জায়গায় আয়কর হানা

ছবি- সংগৃহীত

পুবের কলম প্রতিবেদক, কলকাতা: সোমবার ফের রাজ্যজুড়ে অ্যাকশন মোডে কেন্দ্রীয় এজেন্সি। আর্থিক অনিয়মের অভিযোগে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতর (Income Tax Department)। কলকাতার নিউটাউন এবং পার্কস্ট্রিট এলাকা সহ প্রায় ২০টি জায়গায় একযোগে এই তল্লাশি চালানো হচ্ছে।

আয়কর সূত্রে খবর, এদিন ভোরের আলো ফোটার আগেই শহরের বিভিন্ন প্রান্তে হানা দেন আধিকারিকরা। নিউটাউনের অ্যাকশন এরিয়া ৩-এর একটি অভিজাত আবাসনের টাওয়ার ৩-এর নয় তলায় রাজেন্দ্র মাথুর নামে এক ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া নিউটাউনের ইকো স্পেস এবং পার্কস্ট্রিটের একটি অফিসেও তল্লাশি অভিযান চলছে।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

আর্থিক দুর্নীতির তদন্তে আয়কর দফতরের এই অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তল্লাশি চলাকালীন আধিকারিকরা বিভিন্ন নথিপত্র এবং ডিজিটাল তথ্য খতিয়ে দেখছেন। এই অভিযানের ফলে শহরের ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযান শেষ হলে আয়কর দফতর থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Adani Group-এর বিরুদ্ধে হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ খারিজ করল Sebi

আরও পড়ুন: নার্সিংহোমে ঝুললো তালা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

“দিল্লি হবে খালিস্তান”, রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আর্থিক অনিয়মের অভিযোগ: নিউটাউন ও পার্কস্ট্রিটসহ রাজ্যের ২০টি জায়গায় আয়কর হানা

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার