১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উইকেট তুলে নিয়ে সিরাজ হয়ে গেলেন রোনাল্ডো

পুবের কলম ওয়েবডেস্ক : ইউরোপীয় ফুটবলে খুব পরিচিত একটা দূশ্য। গোল করার পর সেই ফুটবলার আনন্দে নানান রকমভাবে উদযাপন করেন। একই জিনিস দেখা যায় ক্রিকেটের ক্ষেত্রেও।প্রতিপক্ষ দলের ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে আনন্দে লাফিয়ে উঠে আনন্দ উদযাপন করেন। যেমনটা দেখা গেল সেঞ্চুরিয়ান ম্যাচে।

দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাসি ভান ডার ডুসেনকে আউট করার পর আনন্দে লাফিয়ে ওঠেন মুহাম্মদ সিরাজ। তার আনন্দ উদযাপনের মধ্যে অবশ্য আলাদা একটা জিনিস লক্ষ্য করা গিয়েছে। ভারতীয় পেসার মুহাম্মদ সিরাজের উদযাপনটা ছিল অনেকটা ম্যান ইউ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো।

আরও পড়ুন: বুমরাহ অনুপস্থিতি আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়: সিরাজ

এই মুহূর্তে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় পেসার মুহাম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে ইশান্ত শর্মার মতো অভিজ্ঞ পেসারকে বসিয়ে রেখে তাঁকে দলে রেখেছেন বিরাট কোহলিরা। টেস্টের তৃতীয় দিন সিরাজ দক্ষিণ আফ্রিকার রাসি ভান ডার ডুসেনের উইকেট নেন । এরপর  তিনি ফুটবল তারকা রোনাল্ডোর মতো উদযাপনে মাতেন।

আরও পড়ুন: আইসিসির আগস্ট সেরার স্বীকৃতি পেলেন Mohammed Siraj

গোল করার পর ‘সিআরসেভেনের’ট্রেডমার্ক উদযাপন সবারই জানা। দৌড়ে এসে শূন্যে লাফিয়ে উঠে মাটিতে নামার পর দুপাশে হাত ছড়িয়ে দেন। রোনাল্ডোর ফুটবল মাঠে এই ছবি সবার কাছে বেশ পছন্দের। এবার সেটাই দেখা গেল সেঞ্চুরিয়ানের ক্রিকেট মাঠে। এই ভিডিও অবশ্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ১০ উইকেট তুলে নেয় ভারত। ১৯৭ রানে শেষ প্রোটিয়াদের ইনিংস। শামি, বুমবারহর দাপটে টিকতেই পারেননি ডিন এলগাররা।

আরও পড়ুন: বিয়ের আগেই সউদিতে রোনাল্ডোকে উট উপহার

সর্বধিক পাঠিত

বেলডাঙ্গায় হাজার কণ্ঠে কোরান পাঠ, আজ থেকেই শুরু বাবরি মসজিদের নির্মাণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উইকেট তুলে নিয়ে সিরাজ হয়ে গেলেন রোনাল্ডো

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার