০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

 ১০০ কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছে­ রাষ্ট্রসংঘ

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের মানসিক স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে। এ নিয়ে সতর্ক করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন, লক্ষ লক্ষ শিশু ও যুবক-সহ বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে রয়েছেন। তাদের বেশিরভাগই চিকিৎসার আওতার বাইরে।

আরও পড়ুন: মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

‘বৈশ্বিক মানসিক স্বাস্থ্য-২০২২­ ট্রান্সফর্মিং মেন্টাল হেলথ ফর অল’ প্রতিবেদনটি একটি ভিডিয়োর মাধ্যমে প্রকাশ করেন গুতেরেস। এরপর বলেন, ‘আমরা মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে বসবাস করছি।’ তাঁর মতে, মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য বা পর্যাপ্ত নয় এবং মানসিক সমস্যায় ভুক্তভোগীরা শারীরিক ও মানসিক নির্যাতন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বঞ্চনা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে রয়েছেন।

আরও পড়ুন: দিনে ৫% উড়ান হারানোর শাস্তি! আট দিনের ভোগান্তির পর অবশেষে ইন্ডিগোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রে

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

এই সংকটের কারণে মানবিক ও আর্থিক উভয় ক্ষেত্রেই প্রভূত ক্ষতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু হতাশা ও উদ্বেগের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রতি বছর আনুমানিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হয়।’ পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এমন কারণগুলোকে চিহ্নিত করার ক্ষেত্রে তিনি বলেন, কোভিড মহামারি মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়িয়েছে।

সতর্ক করে বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় যে অধিকাংশ দেশে, স্বাস্থ্যনীতির কৌশলে মানসিক স্বাস্থ্য বিষয়টি উপেক্ষিত হয়।’ গুতেরেসের কথায়, রাষ্ট্রসংঘ প্রকাশিত এই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদন সামাজিক প্রতিবন্ধকতাগুলো দূর করবে ও মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে বিভিন্ন দেশের রোডম্যাপ হিসেবে কাজ করবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

 ১০০ কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছে­ রাষ্ট্রসংঘ

আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার