০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষা পেরোলেই হকার্স কর্নার থেকে প্লাস্টিক উচ্ছেদ অভিযানে নামবে পুরসভা

পুবের কলম প্রতিবেদক: প্লাস্টিক টাঙিয়ে শহরে যত্রতত্র চলছে হকারি। কলকাতা পুরসভার তরফে বারবার বলেও কোন কাজ হয়নি। এ দিকে প্লাস্টিকের থেকে শহরে আগুন লাগার মতো ঘটনা একাধিকবার ঘটেছে। কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে সেই প্রশ্নই আরেকবার উঠে এসেছে। শহরের ফুটপাথ স্টলের আধুনিকীকরণ ও অগ্নি নির্বাপণের ক্ষেত্রে কলকাতা পুরসভার কী ভূমিকা, এ দিন সেই প্রশ্নই তুলে ধরেন কাউন্সিলর জুঁই বিশ্বাস। এই সমস্যা সমাধানে বর্ষা মিটতেই পুরসভার তরফে অভিযান চালানো হবে বলে জানান মেয়র পারিষদ দেবাশিস কুমার।

ফুটপাথের অস্থায়ী দোকানগুলিতে প্লাস্টিক কিংবা ত্রিপলের ছাউনির বাড়বাড়ন্ত নিয়ে পুরসভা কী ব্যবস্থা নিচ্ছে, তা এ দিন জানতে চান ১০ নম্বর বরো চেয়ারম্যান জুঁই বিশ্বাস। পাশাপাশি, ফুটপাথের এই সমস্ত হকাররা নিয়মিত ময়লা-আবর্জনা রাস্তার উপর ফেলেন। যার ফলে সেগুলি গালিপিটের মুখ বন্ধ করে দিচ্ছি। তেমনটাও অভিযোগ তোলেন জুঁইদেবী।

আরও পড়ুন: রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা

আরও পড়ুন: রাজ্যে আগাম বর্ষার আগমন
সর্বধিক পাঠিত

দেরাদুনে বাস খাদে, ৩ জনের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্ষা পেরোলেই হকার্স কর্নার থেকে প্লাস্টিক উচ্ছেদ অভিযানে নামবে পুরসভা

আপডেট : ২২ জুন ২০২২, বুধবার