০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

থাইল্যান্ডে বায়ুদূষণ, হাসপাতালে ২ লক্ষ

পুবের কলম ওয়েবডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে ভয়াবহ হয়ে উঠেছে বায়ুদূষণ। দেশটিতে  বায়ুদূষণের কারণে গত সপ্তাহে প্রায় ২ লক্ষ মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এছাড়া রাজধানী ব্যাঙ্ককও দূষিত কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। রাজধানী ব্যাঙ্ককে ১ কোটি ১০ লক্ষ মানুষের বসবাস। ভ্রমণপিপাসুদের অন্যতম গন্তব্যস্থল এই শহর। বেশ কিছুদিন ধরে যানবাহনের ধোঁয়া, শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়াসহ বেশ কিছু কারণে দেশটির আকাশ ঢেকে গেছে ধুলার চাদরে। দেশটির জনস্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, বায়ুদূষণের ফলে বছরের শুরু থেকে ১৩ লক্ষেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছে। প্রায় ২ লক্ষ মানুষ এ সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে। শহরের নার্সারিগুলিতে ছোট বাচ্চাদের সুরক্ষার জন্য এয়ার পিউরিফায়ারসহ বিশেষ ‘নো ডাস্ট রুম’ স্থাপন করা হয়েছে। গাড়ির নির্গমন নিরীক্ষণের জন্য চেকপয়েন্ট বসানো হয়েছে। গত বুধবার থাই চিকিৎসক ক্রিয়াংক্রাই নামথাইসোং শিশু ও গর্ভবতী নারীদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, কেউ বাইরে যেতে চাইলে এন-৯৫ মাস্ক পরতে হবে। জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির শুরুতে দূষণের মাত্রায় শীর্ষে ওঠে শহরটি। সে সময় বাড়িতে থেকেই লোকজনকে কাজ করার আহ্বান জানিয়েছিল শহর কর্তৃপক্ষ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাতের কলকাতায় শক্তিশালী ভূমিকম্প, উৎসস্থল মায়ানমার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

থাইল্যান্ডে বায়ুদূষণ, হাসপাতালে ২ লক্ষ

আপডেট : ১৩ মার্চ ২০২৩, সোমবার