০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জোম্যাটো ডেলিভারি বয় আরমানকে প্রহার প্রকাশ্যে

পুবের কলম ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে নান্দেদ-এ এক জোম্যাটো  ডেলিভারি বয়-এর উপর নির্মম আক্রমণের ছবি এখন সোশাল  মিডিয়ায় ভাইরাল। কট্টর হিন্দুত্ববাদীরা আরমানকে মোটরসাইকেলের উপর বেদম প্রহার করে। তার নাম  জানার পর একদল যুবক হামলা শুরু করে। লাঠি দিয়েও পেটানো হয়। তার গায়ে রং ছিটিয়ে এবং কপালে তিলক কেটে দেয় তারা।

এই ঘটনার ছবি ছড়িয়ে পড়লে পুলিশ তড়িঘড়ি চারজনকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, মহারাষ্ট্রে ইদানীং মুসলিম বিদ্বেষ দ্রুত গতিতে বেড়ে চলেছে বলে খবর আসছিল। বিজেপি নতুন করে ক্ষমতায় আসায়  কট্টরবাদীরা ফের বাইরে এসে স্বমূর্তি ধারণ করতে চলেছে আর বিজেপির কেন্দ্রীয় কমিটি বলছে সব ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতির পরিবেশ তৈরি করতে হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিদ্বেষীরাই দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্রই।

ঘটনা জানাজানি হলে তারপর পুলিশ বাধ্য হয়ে দায়সারা গ্রেফতার করছে। প্রমাণাভাবে দুষ্কৃতীরা ছাড়া পেয়ে পুনরায় মুসলিম  বিদ্বেষে লিপ্ত হয়ে পড়ছে। জোম্যাটোয় কাজ করা ডেলিভারি বয়দের বিভিন্ন স্থানে বিভিন্ন বাড়িতে যেতে হচ্ছে নিজেদের জীবিকার তাগিদে। এবার তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল নান্দেদে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দেরাদুনে বাস খাদে, ৩ জনের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জোম্যাটো ডেলিভারি বয় আরমানকে প্রহার প্রকাশ্যে

আপডেট : ১৩ মার্চ ২০২৩, সোমবার