০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র রমযানে সেজে উঠল লন্ডন

পুবের কলম,ওয়েবডেস্ক: পবিত্র রমযান শুরুর আগেই লন্ডনের ব্যস্ততম এলাকা পিকাডিলি ও লিসেস্টার স্কোয়ারকে সংযোগকারী রাস্তা কোভেন্ট্রি স্ট্রিট  নানা রংয়ের আলোয় সেজে উঠেছে। মধ্য লন্ডনের ওয়েস্ট এন্ডে অর্ধচন্দ্রাকার চাঁদ, তারা ও ফানুস দিয়ে তৈরি করা হয়েছে চমৎকার আলোকসজ্জা। তাতে ‘হ্যাপি রমযান’ লিখে স্বাগত জানানো হয়েছে সব জাতি ও ধর্মের মানুষকে। সাধারণত রমযান মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এ ধরনের বর্ণিল সাজসজ্জা দেখা গেলেও এবার প্রথমবারের মতো লন্ডনে তা দেখা গেল। রমযান মাসে শান্তি ও সহনশীলতার বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে নতুন সাজে সেজেছে লন্ডনের ওয়েস্ট এন্ড। শহর কর্তৃপক্ষের সহায়তায় এমন বর্ণিল আলোকসজ্জার উদ্যোগ নিয়েছে লন্ডনের শিক্ষাবিষয়ক দাতব্য প্রতিষ্ঠান আজিজ ফাউন্ডেশন। গত শুক্রবার এক টুইট বার্তায় পিকাডিলি স্কোয়ারে রঙিন ঝাড়বাতির ছবি প্রকাশ করে আজিজ ফাউন্ডেশন। এদিকে এমন বর্ণিল  পরিবেশে দাঁড়িয়ে পবিত্র কুরআন তেলাওয়াত করে সবাইকে মুগ্ধ করেছেন লন্ডনের দারুল উম্মাহ মসজিদের ইমাম ও খতিব শায়খ আশিক। সেন্ট্রাল লন্ডনে কুরআন তেলাওয়াতের ভিডিয়োটি ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে তুমুল বিক্ষোভ, লন্ডনে ৫০০ গ্রেফতার
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাতের কলকাতায় শক্তিশালী ভূমিকম্প, উৎসস্থল মায়ানমার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পবিত্র রমযানে সেজে উঠল লন্ডন

আপডেট : ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার