০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দূষণে অসুস্থতা বাড়তে পারে সনিয়ার, সুরক্ষার কারনে রাজস্থান যাচ্ছেন কংগ্রেস নেত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: ঊর্ধ্বমুখী দিল্লি দূষণের জেরে অসুস্থতা বাড়তে পারে সনিয়া গান্ধীর। প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে আপাতত দেশের রাজধানী ছাড়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সুস্থতার কথা মাথায় রেখে পরামর্শ মত রাজস্থানের রাজধানী জয়পুরে যাচ্ছেন সনিয়া। ভোটমুখী রাজস্থানেই থাকবেন তিনি, কংগ্রেস সূত্রে এমনটাই খবর। মঙ্গলবার কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিসংখ্যানে দেখা গিয়েছে, সামগ্রিকভাবে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪০০-র কাছাকাছি রয়েছে। চিকিৎসাকদের মতে যা ‘বিপজ্জনক’।

আরও পড়ুন: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

কোভিড সময়ে একাধিক বার করোনা আক্রান্ত হয়েছিলেন সনিয়া গান্ধী। হত দু’মাস আগেই দূষিত বাতাসের কারণে বুকে সংক্রমণ দেখা দিয়েছিল সনিয়ার। ফের তাঁর বুকে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। তাঁদের আশঙ্কা, দূষিত বাতাসের কারণে কংগ্রেস নেত্রীর শ্বাসকষ্ট বাড়তে পারে। দীর্ঘ দিন ধরেই তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। তাই কংগ্রেস সভানেত্রীকে কোনও ঝুঁকি না নেওয়ার কথা বলেছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: নাগরিকত্ব ইস্যুতে Sonia Gandhi-র বিরুদ্ধে মামলা খারিজ আদালতের!

আরও পড়ুন: ইরানের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে তোপ সোনিয়া গান্ধীর
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সম্ভল হিংসা মামলা: পুলিশ ও রাজ্য সরকারের আরজি নিয়ে শুনানি স্থগিত ইলাহাবাদ হাইকোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দূষণে অসুস্থতা বাড়তে পারে সনিয়ার, সুরক্ষার কারনে রাজস্থান যাচ্ছেন কংগ্রেস নেত্রী

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, মঙ্গলবার