আইভি আদক, হাওড়া: প্রায় ৬ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি হাওড়ার সাঁকরাইলের ভোজ্য তেলের কারখানার আগুন। এই মুহূর্তে সেখানে দমকলের ১৩টি ইঞ্জিন কাজ করছে বলে জানা গেছে।
এদিন ঘটনাস্থলে আসেন ডিজি ফায়ার রণবীর কুমার, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, হাওড়ার ডিএম দীপাপ প্রিয়া পি প্রমুখ। পুলিশ এবং ফায়ারের আধিকারিকরা কারখানার বিভিন্ন অংশ খতিয়ে দেখেন। যাতে না আগুন ছড়ায় সেদিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে।
মহালয়ার সকালে হাওড়ার সাঁকরাইলের ভগবতীপুরে ‘ইমামি’ ভোজ্য তেলের কারখানায় বিধ্বংসী আগুন। প্রথমে দমকলের ১১টি ইঞ্জিন আসে। সকালে সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে। আগুন ভয়াবহ আকার নিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল।

































