১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিকেলেই রাতের আঁধার, কালো মেঘে ঢাকল আকাশ, বজ্রগর্ভ মেঘের সঞ্চার সহ বৃষ্টি কলকাতা সহ জেলাগুলিতে

বৃষ্টির ছবি (ইমামা খাতুন)

পুবের কলম, ওয়েবডেস্ক:  সকালের তীব্র তাপপ্রবাহের অস্বস্তি মিটে গেল কয়েকঘণ্টার মধ্যেই। বিকেলের মধ্যেই কালো ঘন মেঘে ভরে গেল আকাশ। সেই সঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার সেইসঙ্গে শুরু হয়েছে বৃষ্টি।

আবহাওয়া দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী স্থানীয়ভাবে মেঘ তৈরি হওয়ার কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, আপাতত তাপমাত্রা খুব বাড়ার সম্ভাবনা নেই। আরও স্বস্তির খবর হল, আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের  বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ফলে, তাপমাত্রার হাত থেকে রেহাই পাবে বঙ্গবাসী। বৃষ্টি  শুরু হয়েছে নদিয়া, ঝাড়গ্রাম ও উত্তর ২৪ পরগনায়। বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা এগিয়ে এসেছে তার জেরেই এই বৃষ্টি। বৃহস্পতিবারের পর শুক্রবারও একই চিত্র দেখা যাবে। বৃহস্পতিবার সকালে বোলপুর সহ বীরভূমের একাধিক জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

আরও পড়ুন: কলকাতায় অখিলেশ যাদব: ‘বিজেপিকে ফের হারাবেন দিদি’, আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান

আরও পড়ুন: ভারী তুষারপাত ও বৃষ্টির জেরে স্থবির হিমাচল প্রদেশ, বন্ধ ১২৫০টিরও বেশি রাস্তা

সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিকেলেই রাতের আঁধার, কালো মেঘে ঢাকল আকাশ, বজ্রগর্ভ মেঘের সঞ্চার সহ বৃষ্টি কলকাতা সহ জেলাগুলিতে

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার