১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিবিআইয়ের নির্দেশ: নব নিযুক্ত সমস্ত টেট প্রার্থীদের তথ্য চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ

পুবের কলম প্রতিবেদক: নব নিযুক্ত সমস্ত টেট প্রার্থীদের তথ্য চাইল সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে ২০১৪ সালের প্রাথমিকের টেটের মাধ্যমে নিযুক্ত সমস্ত শিক্ষকের তথ্য প্রাথমিক শিক্ষা সংসদের কাছে চেয়ে পাঠাল সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের কাছে এই তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, সিবিআইয়ের নোটিশ পাওয়ার পর জেলা স্কুল পরিদর্শকদের কাছে তথ্য চাওয়া হয়েছে। সেই তথ্য দফতরে জমা পড়লে তা সিবিআইয়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: মেধাবী সংরক্ষিত প্রার্থীদের সাধারণ আসনেই নিয়োগ করতে হবে: নির্দেশ সুপ্রিম কোর্টের

সিবিআইয়ের তরফে পাঠানো ওই চিঠিতে ২০১৪ সালের প্রাথমিক টেটের মাধ্যমে নিযুক্ত সমস্ত শিক্ষকের তথ্য তলব করা হয়েছে। ২০২২ সালের ৮ জুন কলকাতা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে তথ্য তলব করা হয়েছে বলে জানানো হয়েছে চিঠিতে।

আরও পড়ুন: দেশে নয়া সিডিএস, প্রতিরক্ষা মন্ত্রকের দ্বিতীয় সর্বোচ্চ পদে হরি কুমার

চিঠিতে ২০১৬, ২০১৭, ২০১৮ ও পরবর্তী বছরগুলিতে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাও চেয়ে পাঠানো হয়েছে। সমস্ত নথি নিজাম প্যালেসের ১৪ তলায় সিবিআই দফতরে জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ‘র’-এর প্রধান নিযুক্ত হলেন আইপিএস অফিসার রবি সিনহা

ওই শিক্ষকরা কোন স্কুলে চাকরি করেন, সিরিয়াল নম্বর, নাম, বাবার নাম,  বার্থ সার্টিফিকেট, ঠিকানা ও কোন স্কুলে কাজে যোগদান করেছিলেন তা জানতে চাওয়া হয়েছে।

সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিবিআইয়ের নির্দেশ: নব নিযুক্ত সমস্ত টেট প্রার্থীদের তথ্য চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার