১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালুর বিরুদ্ধে বন্ধ করে দেওয়া মামলা ফের শুরু করল সিবিআই

পুবের কলম ওয়েবডেস্ক:  আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধ্বে ফের সক্রিয় হল সিবিআই। লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে ফের নতুন করে ডিএলএফ ঘুষ কেলেঙ্কারির মামলা শুরু করল সিবিআই ২০২১ সালে এই মামলা বন্ধ করে দেওয়া হয়েছিল। লালুর  বিরুদ্ধে তেমন কোন প্রমাণ মেলেনি তাই বন্ধ করে দেওয়া হয়েছিল এই মামলা। কিন্তু নীতিশকুমারের সঙ্গে আরজেডির জোট সরকার গঠনের পর থেকেই ফের সক্রিয় হয়েছে সিবিআই । রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই ফের মামলা রিওপেন করছে সিবিআই ।এমনটাই অভিযোগ করা হয়েছে আরজেডির পক্ষ থেকে।

এই বর্ষীয়াণ রাজনীতিদবিদের খুব সম্প্রতি কিডনি প্রতিস্থাপিত হয়েছে। নিজের  মেয়েই কিডনি দিয়েছেন  বাবাকে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

কেন এই মামলা পুনরায় শুরু করল সিবিআই।জানা যাচ্ছে ২০১৮ সালে লালুপ্রসাদের বিরুদ্ধে মামলা শুরু করে সিবিআই। ইউপিএ সরকারের রেলমন্ত্রী থাকার সময় তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।

দেশের অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট সংস্থা ডিএলএফের বিরুদ্ধে অভিযোগ, তারা মুম্বই-বান্দ্রা রেল প্রজেক্টের জমি লিজ পাওয়ার জন্য এবং নিউ দিল্লি রেল স্টেশন বানানোর ঠিকা পাওয়ার জন্য তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবকে ঘুষ দেয়। এই চুক্তির  লিজ পাইয়ে দেওয়ার শর্ত হিসেবে   উপঢৌকন হিসেবে দক্ষিণ দিল্লির একটি জমি লালুর ছেলে তেজস্বী যাদব এবং দুই মেয়ে রাগিনি এবং চন্দ্রা যাদবেকে দান করে ডিএলএফেরই) শেল কোম্পানি এবি এক্সপোর্ট।

তবে ২০২১ সালে জানিয়ে দেওয়া হয় লালুপ্রসাদ বা তাঁর ছেলে মেয়ে তেজস্বী, রাগিণী বা  চন্দ্রার বিরুদ্ধে কোন প্রমাণ পাওয়া যায়নি। তাই বন্ধ করে দেওয়া এই মামলা ।ফের এই মামলা শুরু করায় উঠতে শুরু করেছে প্রশ্ন।

সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লালুর বিরুদ্ধে বন্ধ করে দেওয়া মামলা ফের শুরু করল সিবিআই

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার