পুবের কলম, ওয়েবডেস্ক: সম্প্রতি ওয়াকফ আন্দোলনে অশান্তি ছড়ায় মুর্শিদাবাদে। সেই ঘটনার পর এবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার অর্থাৎ ৫ মে নবাবের জেলায় মুখ্যমন্ত্রী বলে খবর। যদি সরকারের তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুন:
এর আগেই গোটা ঘটনা নিয়ে সবাইকে শান্ত থাকার বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
তিনি এক্স-এ লিখেছিলেন, "সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।" তিনি আরও বলেছিলেন, "কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন - এই আমার আবেদন।"আরও পড়ুন:
প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। ওয়াকফ বিরোধী মিছিল থেকে হিংসা ছড়িয়ে পড়ে।
সামশেরগঞ্জের ডাকবাংলা মোড়, ধূলিয়ান, সুতির সাজুমোড়, অরঙ্গাবাদ প্রভৃতি এলাকায় অশান্ত হয়। বিক্ষোভকারীরা সরকারি, বেসরকারি বাস পুড়িয়ে দেয়। অভিযোগ, আগুন জ্বালানো হয় অ্যাম্বুল্যান্সেও। ধুলিয়ান ট্রাফিক পুলিশের অফিসেও ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। আইন শৃঙ্খলা সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এমনকি পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় মৃত্যু হয় তিনজনের। আহত হয় আরও কয়েকজন।