১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবল শীতে কাঁপছে দিল্লি, প্রবীণদের প্রাতঃভ্রমণে নিষেধাজ্ঞা

পুবের কলম,ওয়েবডেস্ক: ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে রাজধানী দিল্লি। সঙ্গে দোসর প্রবল শৈত্যপ্রবাহ। তবে শুধু রাজধানী নয় হাড়-কাঁপানো ঠাণ্ডা থাকবে সমগ্র উত্তর ভারত জুড়ে।   বিগত কয়েক সপ্তাহ ধরেই  কুয়াশার জেরে দিল্লিতে বিমান এবং ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।

আজকেও তাঁর ব্যতিক্রম হল না। আইএমডি-র রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিনও উত্তর ভারতের পাশাপাশি দেশের মধ্য ও পূর্বাঞ্চলে অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে ৩১ জানুয়ারি পর্যন্ত এহেন আবহাওয়া জারি থাকবে।

উল্লেখ্য, শুক্রবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৭। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে  এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবারের তুলনায় সামান্য কম ছিল।  এদিকে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।

দিল্লিতে এবারে যা ঠাণ্ডা পড়েছে তা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ।  পরিবেশবিদরা জানিয়েছেন, দিল্লিতে প্রবীণ এবং শিশুরা যেন সকালের দিকে প্রাতঃভ্রমণে না বের হন। পাশাপাশি দূষণ থেকে বাঁচতে সকলেই যেন মাস্কের ব্যবহার করেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রবল শীতে কাঁপছে দিল্লি, প্রবীণদের প্রাতঃভ্রমণে নিষেধাজ্ঞা

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার