১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করতে চায় রাজ্য

মোল্লা জসিমউদ্দিন: চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজিরবিহীন ঘটনায় শনিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পাঁচ সদস্য বিশিষ্ট বৃহত্তর বেঞ্চে শুনানি চলে। এদিন মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত বিচারপ্রক্রিয়া আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট।

সেইসাথে এদিন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। মেডিকেল কলেজ মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে বৃহত্তর বেঞ্চ।

এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে আলাদা করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার।শনিবারই তাঁর বিরুদ্ধে মামলার করার অনুমতি চাওয়া হয়েছে। জানা গেছে, সেই অনুমতি মিলেছে।অনলাইনে তা দাখিল করতে চলেছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের এক নির্দেশ নিয়ে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তা নিয়ে দুই বিচারপতির মধ্যে বেনজির আইনী সংঘাত বেঁধেছে ।

যা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং আগামী সোমবার এই মামলার ফের শুনানি। তবে তার আগে শনিবারই রাজ্য সরকার মেডিকেল ভর্তি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি বা স্পেশাল লিভ পিটিশন করার অনুমতি চায়।জানা গেছে, দেশের সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে মামলা করার অনুমতি দিয়েছে এবং অনলাইনে মামলা করতে পারবে রাজ্য।

এদিন সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন রাজ্যের হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। তিনিই রাজ্যের তরফে এসএলপি দাখিলের আবেদন জানান। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে এই বেনজির আইনী সংঘাত নিয়ে শুক্রবার স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। শনিবার ছুটির দিনে এ ব্যাপারে পাঁচ জন বিচারপতিকে নিয়ে গঠিত বিশেষ বেঞ্চে সকাল সাড়ে ১০টা থেকে জরুরি ভিত্তিতে শুনানি শুরু চলে ।

সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চে আছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাওয়াই, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসু। এদিন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মেডিকেল কলেজ সংক্রান্ত মামলায় সমস্ত নির্দেশ স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চ।এই মামলায় সব পক্ষ কে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করতে চায় রাজ্য

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার