পুবের কলম ওয়েব ডেস্ক: ২০২২ সালের ৯ নভেম্বর (বুধবার) আল্লামা ইকবালের ১৪৫তম জন্মবার্ষিকী পালিত হল।
আরও পড়ুন:
এ দিনটিকে ‘ইকবাল দিবস’ ঘোষণার পাশাপাশি সরকারি ছুটি ঘোষণা করেছে পাকিস্তান সরকার। মঙ্গলবার দেশটির ফেডারেল সরকার এ ঘোষণা দেয়।
আরও পড়ুন:
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়; এখন থেকে ৯ নভেম্বর ‘ইকবাল দিবস’ সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হবে।
পাকিস্তান এবং বিশ্বের অন্যান্য অংশে প্রাচ্যের কবি হিসেবে পরিচিত ডক্টর ইকবাল ১৮৭৭ সালের ৯ নভেম্বর পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন।আরও পড়ুন:
তিনি ছিলেন একাারে একজন মুসলিম দার্শনিক; কবি; লেখক; ব্যারিস্টার ও রাজনীতিবিদ। অনেকে তাঁর কবিতাগুলোকে বিংশ শতাব্দীর অন্যতম সেরা সাহিত্য বলে মনে করেন। অনন্য সাহিত্যকীর্তির জন্য তিনি ১৯২২ সালে ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি লাভ করেন।
আরও পড়ুন:
তখন থেকে তার নামের সঙ্গে স্যার উপাধি যুক্ত হয়। ১৯৩০ সালে ইলাহাবাদে তিনি একটি বিখ্যাত ভাষণ দেন। সেই ভাষণে উপমহাদেশের মুসলমানদের প্রতি একটি সুস্পষ্ট দিক্-নির্দেশনা ছিল।
আরও পড়ুন:
ব্রিটিশ ভারতে পাকিস্তান আন্দোলনকে অনুপ্রাতি করার জন্য তাকে পাকিস্তানের আধ্যাতিক পিতা হিসেবেও বিবেচনা করা হয়। ১৯৩৮ সালের ২১ এপ্রিল আল্লামা ইকবাল ইন্তেকাল করেন।