১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রিষড়া কাণ্ডে এসএসকেএমে গেলেন রাজ্যপাল  

পুবের কলম,ওয়েবডেস্ক: রিষড়া কাণ্ডে আহতদের দেখতে এসএসকেএমে গেলেন রাজ্যপাল  সি ভি আনন্দ বোস। এদিন আহতদের সঙ্গে কথা বলেন তিনি। মঙ্গলবার উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফেরেন রাজ্যপাল। তার পর যান রিষড়ায়। রিষড়ার পরিস্থিতি ঘুরে দেখে এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন রাজ্যপাল।

রবিবারের পর সোমবার নতুন করে উত্তেজনা ছড়ায় হুগলির রিষড়ায়।  রিষড়া স্টেশনের কাছে সোমবার রাতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। হাওড়া-বর্ধমান শাখায় প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল রাতে। যে কারণে সমস্যায় পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। রাত ১টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এলাকায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রিষড়া কাণ্ডে এসএসকেএমে গেলেন রাজ্যপাল  

আপডেট : ৪ এপ্রিল ২০২৩, মঙ্গলবার