আবদুল ওদুদ: ২০২৫-এর হজ যাত্রার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন বলে জানালেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রধান সচিব ড. পি বি সালিম। আগামী শুক্রবার রাজ্য থেকে শুরু হচ্ছে হজ যাত্রা, তার আগে বুধবার মদিনাতুল হুজ্জাজ-এর বাইরের তাবু, ইমিগ্রেশন-এর ব্যবস্থাপনা, বিমানবন্দরের পুরোনো টার্মিনাল সমস্ত কিছুই ঘুরে দেখলেন ড. সালিম।
আরও পড়ুন:
পুবের কলমকে তিনি বলেন, এ বছর দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে হজ যাত্রার প্রক্রিয়া। রাজ্য থেকে প্রায় সাড়ে আট হাজারেরও বেশি হজ যাত্রী পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে রওনা হবেন, তার আগে সমস্ত পরিষেবা খতিয়ে দেখা হয় ।
তিনি বলেন, ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেট-এর পক্ষ থেকে ঘুরে দেখা হয়েছে। বুধবার সমস্ত দফতরের ওএসডি’র সঙ্গে মদিনাতুল হুজ্জাজে বৈঠক করা হয়। যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতেই এই বৈঠক। আধিকারিকদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথ পালনের জন্য এই বৈঠক বলে তিনি জানান।আরও পড়ুন:
পি বি সালিম আরও বলেন, শুক্রবার দু’টো বিমান ছেড়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের পুরোনো টার্মিনাল থেকে সেই লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী খোঁজখবর নিচ্ছেন বলে তিনি পি বি সালিম জানান। সংখ্যালঘু দফতরের পক্ষ থেকে যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে প্রত্যেক হজ যাত্রীর যাতে কোনও কিছুর অসুবিধা না হয় তার জন্য বিশেষ অ্যাপ মোবাইলে ডাউনলোড করা হবে, যে-কোনও সমস্যার সমাধান এই অ্যাপ সমাধান করবে। মক্কা এবং মদিনা কিংবা মিনাতে সমস্যা হলে দ্রুত যাতে সমাধান করা যায় সেই লক্ষ্যে কাজ করবে এই বিশেষ অ্যাপ।
আরও পড়ুন:
হজযাত্রা থেকে শুরু করে, হজ সম্পন্ন করে আসা পর্যন্ত যাবতীয় হজ পরিষেবার গাইড লাইন মিলবে এই অ্যাপে বলে ড. পি বি সালিম জানান। তিনি আরও বলেন, বিমান সংস্থা বিমানবন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ এবং ইমিগ্রেশন অফিসারদের সঙ্গেও বৈঠক করা হয়েছে। তাঁরাও হজ ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করার জন্য সমস্ত রকম সহযোগিতা করবেন। বিমান যাতে সঠিক সময়ে চলাচল করে সে বিষয়ে আশাবাদী স্পাইসজেট কর্তৃপক্ষ বলেও তিনি জানান।
আরও পড়ুন:
রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান বলেন ,বুধবার থেকে শুরু হয়েছে হজের রিপোর্টিং শুক্রবার যে দু’টি প্রথম উড়ান ছেড়ে যাবে সেই সমস্ত হজযাত্রীদের রিপোর্টিং অনলাইনেই করা হয়েছে কিছু ক্ষেত্রে সমস্যা হওয়ার কারণে হজযাত্রী কিংবা তার পরিবারের কোনও এক সদস্য মদিনাতুল হুজ্জাজে এসে রিপোর্টিং করেছেন। হজ ব্যবস্থাপনার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে প্রতিনিয়ত তৎপর রাজ্য হজ কমিটি এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা বলে তিনি জানান।
এ দিনের বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু দফতরের কমিশনার আইএএস সাকিল আহমেদ, বিশেষ সচিব আইএএস ওবায়দুর রহমান, রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকি, রাজ্য ওয়াকফ বোর্ডের সিইও অর্ঘ্যপ্রসূন কাজী ,সংখ্যালঘু দফতরের ডেপুটি সেক্রেটারি মোদাস্সার মোল্লা, নাইয়ার ইকবাল, রাজ্য হজ কমিটির সদস্য কুতুব উদ্দিন তরফদার, শাজাহান শেখ পীরজাদা রাকিবুল আজিজ, আমন্ত্রিত সদস্য এ কে এম ফারহাদ সহ অন্যান্য আধিকারিক ও সদস্যরা।