১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিউ জার্সির ক্র্যানবেরিতে প্রথম মুসলিম মেয়র ইমান

ক্র্যানবেরি, ২৮ জানুয়ারি: আমেরিকার নিউ জার্সির ক্র্যানবেরি টাউনশিপে প্রথম মুসলিম মেয়র হিসেবে এক নারী নির্বাচিত হয়েছেন। মিশরীয় ও ভারতীয় বংশোদ্ভূত এই নারীর নাম ইমান আল-বাদাউই। চলতি মাসের শুরুতেই মেয়র হিসেবে তাঁকে শপথ বাক্য পাঠ করান প্রাক্তন নারী মেয়র সাদাফ জেফার। মেয়র নির্বাচিত হয়ে নিজের অনুভূতি জানিয়ে ইমান বলেন, ‘আমি প্রথম হতে চাইনি। তবে একজন হিজাবি নারী হিসেবে পুরোপুরি নতুন পরিবেশে নিজেকে দেখতে পেয়ে আমি সত্যিই অভিভূত। কারণ অনেক মানুষ নতুন করে আমার কার্যক্রম জানার সুযোগ পাবে। সবাই আমার সম্পর্কে এভাবে বলা শুরু করছে, ’ওহ, আপনি প্রথম ‍মিশরীয় মুসলিম, যিনি হিজাব পরে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।’ আমি মনে করি, তা শুধু আমার জন্য নয়, বরং সবার জন্য গর্বের বিষয়। সর্বোপরি আগের চেয়ে অনেক বেশি ক্ষমতা ও দক্ষতা নিয়ে আমার শহরের জন্য কাজ করব।’ এর আগে ২০২১ সালে ইমান আল-বাদাউই ৩ বছরের জন্য টাউনশিপ কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গত বছর তিনি প্রথম মুসলিম ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ক্র্যানবেরির একজন সফল নেতা ও মেয়র হিসেবে তিনি সবার জন্য কাজ করতে চান। সমাজসেবার প্রেরণা থেকে রাজনীতিতে আসেন ইমান। রাটগার্স ইউনিভার্সিটির ডগলাস কলেজ থেকে রসায়ন ও জীববিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। এরপর ল্যাবে কাজ করার পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিউ জার্সির ক্র্যানবেরিতে প্রথম মুসলিম মেয়র ইমান

আপডেট : ২৮ জানুয়ারী ২০২৪, রবিবার