০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার চন্দ্রভাগার জল বন্ধ ভারতের, বেজায় চাপে পাক সরকার

শ্রীনগর, ৪ মে: এবার চন্দ্রভাগার (পাকিস্তানের চেনাব) জল বন্ধ করল ভারত। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর থেকে একের পর এক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে চলেছে ভারত। আগেই সিন্ধু জলচুক্তি রদ করেছে ভারত। এই আবহে চন্দ্রভাগা নদীর জল আটকাল কেন্দ্র।

জম্মু ও কাশ্মীরের রমবান জেলায় অবস্থিত বাগলিহার বাঁধের মাধ্যমে রবিবার জল আটকানো হয়েছে। উল্লেখ্য, এই চন্দ্রভাগা নদীর জলপ্রবাহ পাকিস্তানমুখী। জম্মু ও কাশ্মীর হয়ে সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জল পাকিস্তানের দিকে বয়ে যায়। চন্দ্রভাগা চেনাব নাম নিয়ে পাকিস্তানে বইয়ে চলেছে। ফলে জলপ্রবাহ আটকানো এবং বাড়তি জল ছাড়া, দুই রয়েছে ভারতের হাতে।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি

বলা বাহুল্য, গ্রীষ্মের এই আবহে দিল্লির এই পদক্ষেপে বেজায় চাপে পড়তে পারে পাকিস্তান। সূত্রের খবর, বিতস্তা নদীর উপর কিশনগঙ্গা বাঁধ নিয়েও একই পরিকল্পনা রয়েছে । সমরাস্ত্রে যুদ্ধ না হোক, একের পর এক কূটনৈতিক পদক্ষেপের পর একেবারে কোণঠাসা পাক।

আরও পড়ুন: রাজস্থানে প্যালেস্তাইনের সমর্থনে স্টিকার লাগানোর অভিযোগ, ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ

উল্লেখ্য, কিছু দিন আগে বিতস্তার (পাকিস্তানের ঝিলম) জল ছেড়েছিল ভারত। তাতে পাক অধিকৃত কাশ্মীরের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। জারি লাল সতর্কতা। অভিযোগ, ভারত না জানিয়ে কোনও সতর্কবার্তা ছাড়াই জল ছেড়েছে। ফলে নদী তীরবর্তী অঞ্চলের মানুষ নিরাপদ স্থানে সরে যাওয়ার সময় পাননি। চারিদিকে হাহাকার ।

আরও পড়ুন: ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যচুক্তির পথে ভারত, উচ্ছ্বাসে মোদী

এই আবহে চন্দ্রভাগা নদীর জল আটকালো ভারত। এমনিতেই চন্দ্রভাগা নদীর উপর এই বাগলিহার বাঁধ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। ইসলামাবাদের অভিযোগ, এই বাঁধ তৈরি করে পাকিস্তানের জল আটকাতে চায় দিল্লি। এই বাঁধ নিয়ে আপত্তি জানিয়ে বিশ্বব্যাঙ্কের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান। পহেলগাঁও হামলার জেরে এবার সেই বাঁধ ব্যবহার করেই পাকিস্তানিমুখী জল আটকানো হল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার চন্দ্রভাগার জল বন্ধ ভারতের, বেজায় চাপে পাক সরকার

আপডেট : ৪ মে ২০২৫, রবিবার