পুবের কলম প্রতিবেদক: ফিফা ranking-এ অধঃপতন ভারতের। আইএসএলে ঝাঁকজমক। ঘরোয়া দল নিয়ে উন্মাদনা তুঙ্গে। ভারতীয় ফুটবলে এই, ভারতীয় ফুটবলে ওই, ভারতীয় ফুটবলে সেই। কিন্তু সবই শুধু কয়েক মিনিটের আবেগ।
আরও পড়ুন:
আইএসএল বা কোনও অন্য কোনও ফুটবল প্রতিযোগিতাই যে ভারতীয় ফুটবলের মান বাড়াতে পারেনি, তার সবচেয়ে বড় প্রমাণ সদ্য প্রকাশিত হওয়া ফিফা র্যাঙ্কিংয়ে। সেই র্যাঙ্কিংয়ে আরও নেমেছে ভারতীয় ফুটবল।
আরও পড়ুন:
অবসর ভাঙিয়ে সুনীল ছেত্রীকে ভারতীয় দলে ফিরিয়ে আনা, বিশ্বকাপের যোগ্যতা অর্জ পর্বসহ এএফসি কাপের আসরে খারাপ পারফরম্যান্স, সব মিলিয়ে ফেডারেশনের মুখ পুড়েছে সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিংয়ে।
আরও পড়ুন:
এতদিন ভারত ছিল ১২৬ নম্বরে। গত দশ বছরে যা সবচেয়ে খারাপ র্যাঙ্ক।
আর এবার তা নেমে হয়েছে ১৩৩। অর্থাৎ মাত্র কয়েক দিনে ভারতের ফুটবল র্যঙ্কিং নেমেছে ৬ ধাপ। সাম্প্রতিক অতীতে এটাই ভারতীয় ফুটবলের সবচেয়ে খারাপ ফলাফল। শেষ তিনটে ম্যাচে জয় আসেনি। ২০২৭ সালে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন পর্বের দুটো ম্যাচে হার ভারতীয় ফুটবলকে আরও পিছনে ঠেলে দিচ্ছে।