১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হলদিয়া ইন্সটিটিউটের অফ টেকনোলজির ছাত্র ইরফান কোটি টাকার প্যাকেজে আজ লন্ডনে  

পুবের কলম,ওয়েবডেস্ক:  ছোট বেলায় হারিয়েছে মা’কে। বাবার হাতে মানুষ। প্রত্যন্ত গ্রামের ছেলে সে। নাম ইরফান ভাটি। স্বপ্ন ছিল জীবনে বড় কিছু অর্জন করা। ছোট্ট থেকে অত্যন্ত  মেধাবী ছাত্র ছিলেন ইরফান। ইচ্ছা ছিল সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। শুরু হয় কঠোর পরিশ্রম। আজ গুগল লন্ডনে কর্মরত। বাৎসরিক স্যালারির প্যাকেজ ১.২  কোটি। মঙ্গলবার থেকে কাজে যোগ দেবেন ইরফান। তবে গুগল ইন্ডিয়া’তেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

পরিবার সূত্রে খবর, ২০১৪ সালে পিটস মডার্ন পাবলিক স্কুল থেকে পড়াশোনা শেষ করেন ইরফান। তারপর ২০১৯ সালে পশ্চিমবঙ্গের হলদিয়া ইনস্টিটিউট অফ  টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক করেন। কর্মজীবনের প্রারম্ভিক পর্যায়ে বাইজুস ও ফ্লিপকার্টের মতো নামী কোম্পানিতেও কাজ করেছেন ইরফান।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইরফান জানান,  শৈশব থেকেই কম্পিউটারের প্রতি গভীর আগ্রহ ছিল তাঁর। এমনকী দশম শ্রেণীতে শিক্ষারত অবস্থায় নিজেই  মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছিলেন।

সফল প্রকৌশলী হতে ইচ্ছুক তরুণদের উদ্দেশে ইরফান এদিন বলেন, বর্তমান সময়ে সফ্টওয়্যারের  ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। উদাহরণস্বরূপ, তরুণরা কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন এবং ওয়েবসাইট বিকাশের ক্ষেত্রে কাজ করে ক্যারিয়ার তৈরি করতে পারে।

সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি। বাবা আবদুল কাদির।   পরিবহণের ব্যবস্থা করেন তিনি। শৈশবেই হারিয়েছেন মাকে। তারপর বাবা অন্ত জীবন। ইরফান তার সাফল্যের জন্য বাবা আবদুল কাদির ও মারহুমু  মা রুখসানা খাতুনকে কৃতিত্ব   দিয়েছেন। বলেন মা ও বাবা তাঁকে প্রতিটি পদক্ষেপে  উৎসাহ  দিয়েছেন। এদিন আবদুল কাদির জানান, ছোট থেকেই মেধাবী ছিলেন ইরফান। জানতাম জীবনে বড় কিছু অর্জন করবে সে। ছেলের এই সাফল্যে আমি গর্বিত।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হলদিয়া ইন্সটিটিউটের অফ টেকনোলজির ছাত্র ইরফান কোটি টাকার প্যাকেজে আজ লন্ডনে  

আপডেট : ২৮ অগাস্ট ২০২৩, সোমবার