ঢাকা: বাংলাদেশের বিদ্যুতের জন্য ছাড় দিতে নারাজ ভারতের আদানি গোষ্ঠী। জানা গিয়েছে, ভারত থেকে তাদের সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করা হবে। কিন্তু কোনও বাড়তি ছাড় বা কর ছাড়ের সুবিধা পাবে না ঢাকা। কিছুদিনের মধ্যেই বাংলাদেশকে পুরো ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে ভারতের আদানি পাওয়ার বলে খবর। উল্লেখ্য, ২০১৭ সালে স্বাক্ষরিত ২৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় পরিচালিত ঝাড়খণ্ডের ২ বিলিয়ন ডলারের এই বিদ্যুৎ কেন্দ্রটি গত ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সীমিত করে।
এর মূল কারণ ছিল বাংলাদেশ সরকারের বকেয়া পরিশোধে বিলম্ব। এরপর গত ১ নভেম্বর ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। শীতে বিদ্যুতের চাহিদা কম থাকে। সে-কারণে বাংলাদেশও বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেওয়ার অনুরোধ জানায়। কয়েকদিন আগেই গ্রীষ্মের কথা ভেবে আদানি গোষ্ঠীর থেকে ফের বিদ্যুৎ কিনতে আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকার। সেইসঙ্গে বাড়তি কর ছাড় এবং মোট বকেয়া অর্থে ছাড়ের অনুরোধ করেছিল ঢাকা। দাম কমিয়ে বিদ্যুৎ কিনতে ইচ্ছুক ছিল ইউনূস সরকার। তবে মুহাম্মদ ইউনূসের এই শর্তে সায় দেয়নি আদানি পাওয়ার। আগের দামেই ঝাড়খণ্ড প্ল্যান্ট থেকে বাংলাদেশে ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে গৌতম আদানির মালিকানাধীন এই সংস্থা। বাংলাদেশ সরকার গত অক্টোবর ও নভেম্বর মাসে যথাক্রমে ৯৭ মিলিয়ন ডলার ও ৮৫ মিলিয়ন ডলার পরিশোধ করলেও বিশাল পরিমাণ বকেয়ার তুলনায় এটি ছিল খুবই সামান্য। আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশ কৃষি ব্যাঙ্কের মাধ্যমে ১৭০.০৩ মিলিয়ন ডলারের ঋণপত্র নিশ্চিত করা হয়নি এবং মোট ৮৪৬ মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধও হয়নি। বিপিডিবির চেয়ারম্যান মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘এই মুহূর্তে আমরা প্রতি মাসে ৮৫ মিলিয়ন পেমেন্ট করছি। আমরা আরও অর্থ পরিশোধের চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য ওভারডিউ কমানো। এখন আদানি নিয়ে বড় কোনও সমস্যা নেই।’ছাড় নয়, বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রিতে শর্ত আদানির
সুস্মিতা
প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৯
আরও খবর
দিল্লিতে অজিত দোভাল ও শামসুল ইসলামের বৈঠক, ভারত-বাংলাদেশ টানাপোড়েনের আবহেই কৌশলগত গুরুত্ব
ভারতের ই-২০ ইথানল পেট্রোল নিতে আপত্তি ভুটানের, কেন?
ভারতে মাদক মামলায় ধৃত ৭৪৭ বিদেশী নাগরিক: শীর্ষে নেপাল ও নাইজেরিয়া, ৫ বছরের মধ্যে রেকর্ড গ্রেফতার এনসিবি-র
কাতারের রাস লাফান গ্যাস উৎপাদন কেন্দ্রে ১২ নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ ভারতের
জল সংকট হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ: সিন্ধু জলচুক্তি নিয়ে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর
জল সংকট হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ: সিন্ধু জলচুক্তি নিয়ে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর
আফগানিস্তানে আরও ৫ টন অত্যাবশ্যকীয় ওষুধ পাঠাল ভারত
আফগানিস্তানে আরও ৫ টন অত্যাবশ্যকীয় ওষুধ পাঠাল ভারত
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কিরেন রিজিজুর মন্তব্যে বিতর্ক
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কিরেন রিজিজুর মন্তব্যে বিতর্ক
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
পাক অধিকৃত কাশ্মীরে অবৈধভাবে নির্বাচনের অভিযোগ, রাষ্ট্রপুঞ্জে সরব হল ভারত
পাক অধিকৃত কাশ্মীরে অবৈধভাবে নির্বাচনের অভিযোগ, রাষ্ট্রপুঞ্জে সরব হল ভারত
বায়ুসেনার শক্তি বাড়াতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত; ৯০টি তৈরি হবে দেশেই
বায়ুসেনার শক্তি বাড়াতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত; ৯০টি তৈরি হবে দেশেই
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর