পুবের কলম প্রতিবেদক: মুর্শিদাবাদের বেলডাঙায় ঐতিহাসিক বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ন কবীর। বাবরি মসজিদ তৈরিকে ঘিরে তিনি যে ধরণের মন্তব্য করছেন তাতে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করে রাজ্যকে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বোস। জানা গিয়েছে, হুমায়ন কবীরের মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যে যদি কোনও আইনশৃঙ্খলার অবনতি হয়, তবে দ্রুত পদক্ষেপ করতে হবে রাজ্যকে।
এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। প্রিভেনটিভ অ্যারেস্টের নির্দেশও দিয়েছেন বোস। তিনি বলেছেন, হুমায়ুনের পদক্ষেপে যদি রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়, তাহলে তাঁকে ‘আগাম গ্রেফতার’ করতে হবে। রাজ্য যদি ব্যবস্থা না নেয়, তাহলে রাজ্যপাল নিজে পদক্ষেপ নেবেন।৬ ডিসেম্বর বেলডাঙাতে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে জানিয়ে দিয়েছেন হুমায়ুন। তবে জমি পাওয়ার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকায় বেজায় চটেছেন শাসক বিধায়ক। হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন বলেছেন, “মুর্শিদাবাদ জেলার পুলিশ-প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি। আগুন নিয়ে খেলবেন না। হুমায়ুন কবীরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। মুসলমান ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করবে, আর আপনারা আরএসএসের দালালি করবেন? এসব চলবে না।” মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরির ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।হুমায়নের 'বাবরি' তৈরি নিয়ে চড়ছে পারদ, 'আগাম গ্রেফতার'-এর নির্দেশ রাজ্যপাল বোসের
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪
আরও খবর
সাসপেন্ড করে দমানো যাবে না, ৬ ডিসেম্বরই হবে বাবরি শিলান্যাস: অনড় হুমায়ুন
মহাত্মা গান্ধির আদর্শ ও নীতিতে বেঁচে থাকা উচিত: রাজ্যপাল বোস
জ্ঞানভাপীতে বাবরি মসজিদের নকশা দেখছেন ওয়াইসি
রেলের কাজে গতি আনতে টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার
ভেঙে দেওয়া হল পুরবোর্ড, কলকাতা পুরসভায় বসল প্রশাসক
ভেঙে দেওয়া হল পুরবোর্ড, কলকাতা পুরসভায় বসল প্রশাসক
সই কাণ্ডে অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার হাজিরার নির্দেশ
সই কাণ্ডে অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার হাজিরার নির্দেশ
বাংলার সঙ্গে জুড়ল আয়ুষ্মান ভারত, কত মানুষ পাবেন সুবিধা?
বাংলার সঙ্গে জুড়ল আয়ুষ্মান ভারত, কত মানুষ পাবেন সুবিধা?
ঘাসফুলে বড় ভাঙন, এবার স্পিকারের কাছে তৃণমূলের ২০ সাংসদের চিঠি, এনডিএ-তে যাওয়ার ইচ্ছা প্রকাশ
ঘাসফুলে বড় ভাঙন, এবার স্পিকারের কাছে তৃণমূলের ২০ সাংসদের চিঠি, এনডিএ-তে যাওয়ার ইচ্ছা প্রকাশ
ডিআইজি, জয়েন্ট সিপি থেকে এসপি, বদলি ১৭৯ পুলিশকর্তা
ডিআইজি, জয়েন্ট সিপি থেকে এসপি, বদলি ১৭৯ পুলিশকর্তা
রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়
রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার