পুবের কলম ওয়েব ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার রূপেশ কুমারকে "মমতার জ্যাক" অর্থাৎ গোলাম বলে কটাক্ষ করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই পুলিশ কর্তাকে বদলির নির্দেশ দিল রাজ্য সরকার। সেইসঙ্গে আরও ১৭৮ জন পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রূপেশকে বদলি করা হয়েছে এসটিএফে। তাঁকে ডিআইজি করা হয়েছে।
আরও পড়ুন:
এর পাশাপাশি কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম)-এর পদ ফাঁকা ছিল। সেই পদে নিয়োগ করা হয়েছে। আইপিএস কুণাল অগ্রবালকে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) নিয়োগ করা হয়েছে। এছাড়াও, যুগ্ম কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য পদে। পাশাপাশি একাধিক জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।
যুগ্ম কমিশনার সোমা দাস মিত্রকে বদলি করা হয়েছে আইজি (পলিসি) পদে।আরও পড়ুন:
এর পাশাপাশি বিভিন্ন পদে বদলি করা হয়েছে। আইজি, ডিআইজি, ডিসি এবং এসপি স্তরেও বদলি হয়েছে বলে জানা গিয়েছে। এরমধ্যে রয়েছে, পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি, হুগলি (গ্রামীণ), হাওড়া (গ্রামীণ),বারাসত,দক্ষিণ দিনাজপুর, ডায়মন্ড হারবার, বাঁকুড়া, বারুইপুর, কৃষ্ণনগর, পুরুলিয়ার এসপিও বদলি হয়েছেন। জানা গিয়েছে, এবার থেকে আইবির আইজি পদে থাকবেন মুরলীধর শর্মা।
উল্লেখ্যে, বিধানসভা ভোটের আগে তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ছিলেন। এরপর তাঁকে গত এপ্রিলে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও তার আগে তাঁকে তামিলনাড়ুতে পাঠানোর ব্যপারে সিদ্ধান্ত হয়েছিল ভোটের পর্যবেক্ষক হিসেবে। যদিও শেষমেশ সেই নির্দেশ কার্যকর করেনি নির্বাচন কমিশন। তিনি থেকে যান বিধাননগরের পুলিশ কমিশনার হিসেবেই।