উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ আবারও সরকারি ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা জয়নগরে। রাজ্যে পালাবদলের পরে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা গ্রেফতার হচ্ছে দূর্নীতির অভিযোগে।জয়নগর এক নম্বর ব্লকের একাধিক তৃনমূল কংগ্রেসের নেতা দূর্নীতির অভিযোগে গ্রেফতারের পরে এবার গ্রেফতার হলেন জয়নগর এক নং ব্লকের শ্রীপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি আব হোসেন গাজী অরফে বাবু গাজী (৪৮)।বাড়ি উওরপাড়া নিজ এলাকায়।
আরও পড়ুন:
সরকারি ত্রাণ সামগ্রী বিলি না করে মজুত রাখার একাধিক অভিযোগের তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ রবিবার জয়নগর থানার শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের উওর পাড়া নিজ এলাকা থেকে আবুল হোসেন গাজী অরফে বাবু গাজীকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।ধৃত বাবু গাজী শ্রীপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি ও শ্রীপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান সদস্যা আঞ্জুবালা গাজীর দেওর।ধৃতকে সোমবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ।ধৃতকে এদিন বারুইপুর মহকুমা আদালতের মহামান্য বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার তদন্তকারী পুলিশ আধিকারিক