উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ বেপরোয়া যান চলাচল বেড়ে চলেছে কুলপি রোডের জয়নগরে।আর আবার ভয়াবহ পথ দূর্ঘটনার সাক্ষী থাকলো বহড়ু।সোমবার বিকাল চারটা নাগাদ জয়নগর থানার বহড়ু মাঝের পাড়া এলাকায় কুলপি রোডের উপর ভয়াবহ পথ দূর্ঘটনা ঘটে গেল। আর তাতে আহত হন বেশ কয়েকজন।
তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, এদিন বহড়ু থেকে জয়নগর মুখী একটি যাত্রী বোঝাই টোটোর সাথে জয়নগর থেকে বহড়ু মুখী একটি মোটর বাইকের ধাক্কা লাগে।মোটর বাইকটি রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা একটি ম্যাটাউর গাড়িকে পাশ কাটিয়ে দ্রুত গতিতে যেতে গিয়ে টোটোতে ধাক্কা মারে।আর তাতেই গুরুতর আহত হন মোটরবাইক চালক আসিফ গাজী,আরোহী নাসিম গাজী, দুজনেরই বাড়ি জয়নগর থানার শ্রীপুর পঞ্চায়েতের রামকৃষ্ণপুর এলাকায়।গুরুতর আহত দুজনকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে জয়নগর পদ্মেরহাট গ্রামীন হাসপাতালে ভর্তি করায়।সেখানেই চিকিৎসা চলছে তাদের।অপর দিকে আহত হন টোটোয় থাকা কয়েক জন যাত্রী।তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।মন্দিরবাজার থানার হরিদেবপুর এলাকার বাসিন্দা তাপস হালদার এদিন তার পরিবার নিয়ে দক্ষিন বারাশত থেকে টোটোয় মন্দিরবাজারে ফিরছিলো।আকস্মিক এই ঘটনায় হতবাক তারা। জয়নগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থ ল থেকে ঘাতক মোটরবাইকটি বাজেয়াপ্ত করে জয়নগর থানায় নিয়ে আসে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। আর স্থানীয়রা জানান, বহড়ু বাজার থেকে মাঝের পাড়া এলাকায় রাস্তার উপর সবসময় লরী দাঁড়িয়ে থাকে ফলে প্রায় সময় দূর্ঘটনা ঘটে।তাই প্রশাসন এদিকে নজর দিলে ভালো হয়। আর বেপরোয়া গাড়ি চলাচলের উপর ও প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত।আবারও ভয়াবহ পথ দূর্ঘটনা বহড়ুতে, গুরুতর আহত দুই
বেপরোয়া যান চলাচল বেড়ে চলেছে কুলপি রোডের জয়নগরে।আর আবার ভয়াবহ পথ দূর্ঘটনার সাক্ষী থাকলো বহড়ু।সোমবার বিকাল চারটা নাগাদ জয়নগর থানার বহড়ু মাঝের পাড়া এলাকায় কুলপি রোডের উপর ভয়াবহ পথ দূর্ঘটনা ঘটে গেল।
আসলাম হোসেন
প্রকাশিত:
৮ জুন ২০২৬, ২০:১৫
আরও খবর
পাথরপ্রতিমায় ভয়াবহ দুর্ঘটনা, ফেরিঘাট ব্রিজ থেকে নিচে পড়ে মৃত ২, আহত আরও ২
গণনার আগেই বালুরঘাটে চাঞ্চল্য, নির্বাচনী পর্যবেক্ষকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল টোটোচালকের
ভোটপ্রচারে গিয়ে দুর্ঘটনার কবলে বীরবাহার কনভয়, জখম ২ পুলিশ কর্মী
জম্মু-কাশ্মীরে ভয়াবহ পথ দুর্ঘটনা: যাত্রীবাহী বাস খাদে পড়ে মৃত অন্তত ১৫, আশঙ্কাজনক বহু
মহারাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সিমেন্টবাহী গাড়ির সঙ্গে ভ্যানের মুখোমুখি ধাক্কা, মৃত ৯
মহারাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সিমেন্টবাহী গাড়ির সঙ্গে ভ্যানের মুখোমুখি ধাক্কা, মৃত ৯
কেরালার কোঝিকোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় মৃত ৪, আশঙ্কাজনক ১
কেরালার কোঝিকোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় মৃত ৪, আশঙ্কাজনক ১
সড়ক দুর্ঘটনায় আহতরা পাবেন ক্যাশলেস চিকিৎসা, নতুন ব্যবস্থা চালুর পথে রাজ্য
সড়ক দুর্ঘটনায় আহতরা পাবেন ক্যাশলেস চিকিৎসা, নতুন ব্যবস্থা চালুর পথে রাজ্য
মহেশতলায় ট্রাকের তলায় ১১ বছরের কিশোর, এলাকায় বিক্ষোভ
মহেশতলায় ট্রাকের তলায় ১১ বছরের কিশোর, এলাকায় বিক্ষোভ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবারও ভয়াবহ পথ দূর্ঘটনা বহড়ুতে, গুরুতর আহত দুই
আবারও ভয়াবহ পথ দূর্ঘটনা বহড়ুতে, গুরুতর আহত দুই
দিল্লির পর এবার পুনেতে ‘ককরোচ’ গর্জন! ১১ জুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মেগা আন্দোলনের ডাক সিজেপি-র
দিল্লির পর এবার পুনেতে ‘ককরোচ’ গর্জন! ১১ জুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মেগা আন্দোলনের ডাক সিজেপি-র
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের