পুবের কলম, ওয়েবডেস্ক: কেরালার কোঝিকোডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন। শনিবার ভোররাতে কোঝিকোড-এর নাল্লাম মডার্ন বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভোররাতে বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করা হয়।আরও পড়ুন:
পুলিশ ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক অনুমান, ভোরের কুয়াশা বা চালকের ক্লান্তির কারণে নিয়ন্ত্রণ হারিয়েই এই মর্মান্তিক পরিণতি।