অবশেষে গ্রেপ্তার হলেন ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করেন এসটিএফের আধিকারিকরা।

এরপর কড়া নিরাপত্তায় তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের আগে আচমকাই প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন জাহাঙ্গির। যদিও ইভিএমে তৃণমূলের প্রতীকের পাশে তাঁর নাম ছিল। নির্বাচনের ফল প্রকাশের পর তিনি মাত্র ৭,৭৮৩ ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন।