বিরোধী রাজনৈতিক শিবিরের ভবিষ্যৎ রণকৌশল নির্ধারণে আজ, সোমবার দিল্লিতে বসছে ইন্ডিয়া (INDIA) জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন:
বৈঠকের আগে রবিবার দিল্লিতে মমতা ও অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করেন অরবিন্দ কেজরিওয়াল।
সূত্রের খবর, বিরোধী ঐক্য আরও শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়েই আলোচনা হয়েছে।আরও পড়ুন:
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও' ব্রায়েন সামাজিক মাধ্যমে দাবি করেছেন, স্পষ্ট উদ্দেশ্য ও অভিন্ন রাজনৈতিক লক্ষ্য নিয়েই বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। তাঁর বক্তব্য, এই বৈঠকের মাধ্যমে আবারও বিরোধী দলগুলির ঐক্যের বার্তা সামনে আসবে।
আরও পড়ুন:
বিরোধী শিবিরের অভিযোগ, বিভিন্ন রাজ্যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দল ভাঙানো, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিতর্ক এবং জনপ্রতিনিধি ভাঙিয়ে নেওয়ার মতো ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলছে। সেই প্রেক্ষাপটে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধি, সাংগঠনিক শক্তি মজবুত করা এবং বিজেপি-বিরোধী বৃহত্তর রাজনৈতিক কৌশল তৈরির বিষয়গুলি আজকের বৈঠকে গুরুত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে।