পুবের কলম ওয়েব ডেস্কঃ ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ জুন থেকে শুরু হচ্ছে পরীক্ষা, এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত। কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা মোডে হবে এই পরীক্ষা। এ বার ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।
প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।আরও পড়ুন:
এনটিএ জানিয়েছে, পরীক্ষার প্রায় ৮ থেকে ১০ দিন আগে প্রকাশ করা হবে এক্সাম স্লিপ।
সেই হিসেবে ২২ জুন যাঁদের পরীক্ষা রয়েছে, তাঁরা ১২-১৪ জুনের মধ্যে পরীক্ষাকেন্দ্রের শহর সংক্রান্ত তথ্য জানতে পারবেন। অন্যদিকে অ্যাডমিট কার্ডও শীঘ্রই প্রকাশ করা হবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ১৫ জুনের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যবস্থা করা হতে পারে। এই পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের যোগ্যতা, জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং পিএইচডি-তে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হয়।