পুবের কলম,ওয়েবডেস্ক:ফের হিংসা ছড়াল মণিপুরে। সোমবার রাজধানী ইম্ফলের চেকন অঞ্চলে দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা এবং আধা সামরিক বাহিনীকে তলব করা হয়েছে। জারি করা হয়েছে কারফিউও।

https://twitter.com/ANI/status/1660595099401879553?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1660595099401879553%7Ctwgr%5E2e782895f0059732d7f740ff9cc82291dbf93bd1%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnews.abplive.com%2Fnortheast%2Ffresh-violence-erupts-in-manipur-as-miscreants-set-abandoned-houses-on-fire-in-imphal-1603992

পুলিশ সূত্রে খবর, চেকন  বাজারে মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। যা হাতাহাতি দিয়ে শুরু হলেও তার পরে লাঠি এবং অন্যান্য অস্ত্র নিয়ে শুরু হয় সংঘর্ষ। ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

বাজারের একাধিক দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

https://twitter.com/KSODelhi/status/1660582317323325441?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1660582317323325441%7Ctwgr%5E2e782895f0059732d7f740ff9cc82291dbf93bd1%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnews.abplive.com%2Fnortheast%2Ffresh-violence-erupts-in-manipur-as-miscreants-set-abandoned-houses-on-fire-in-imphal-1603992

গত ৩ তারিখ থেকেই অগ্নিগর্ভ মণিপুর। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ এবং বিক্ষোভের জেরে এখনও শান্তি ফেরেনি। এই ঘটনার পর মণিপুরে ইন্টারনেট আরও ৫দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।

https://twitter.com/ashoswai/status/1653769168401866752?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1653769168401866752%7Ctwgr%5E0df7ab96f39bc4e0204bbc5b353ef75b83920a62%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fkolkatatvonline.in%2Fnational%2F28915%2Ffresh-violence-in-manipur-internet-service-suspended-for-next-five-days-kolkatatv-online-national-news