পুবের কলম, ওয়েবডেস্ক: নেপালের ধাদিং জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ২৪ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন। রবিবার গভীর রাতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশূলী নদীতে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল ও পুলিশের বড় বাহিনী, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার অভিযান। পুলিশ সূত্রে জানা গেছে, ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি পোখরা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছিল।
ধাদিং জেলার বেনিঘাট রোরাং গ্রামীণ পুরসভার চরৌন্ডি এলাকার কাছে পৌঁছতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারান চালক। ফলে বাসটি রাস্তা থেকে ছিটকে নদীতে পড়ে যায়।এখনও পর্যন্ত উদ্ধারকারীরা বহু দেহ উদ্ধার করেছেন এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। গভীর রাত এবং নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়েছে প্রশাসনকে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সক্রিয়ভাবে অংশ নেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের এক নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে জাপান ও নেদারল্যান্ডসের পর্যটকও আছেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা: ত্রিশূলী নদীতে পড়ে অন্তত ১৮ নিহত
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১
আরও খবর
এভারেস্ট জয় করেও ফেরা হল না, নামার পথে প্রাণ হারালেন ২ ভারতীয় পর্বতারোহী
নেপালে ৫ মার্চ নির্বাচন
অগ্নিগর্ভ নেপাল, নেপালে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি
হেলিকপ্টারে করে পালালেন নেপালের প্রধানমন্ত্রী
নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, 'কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,' বললেন মুখ্যমন্ত্রী মমতা
নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, 'কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,' বললেন মুখ্যমন্ত্রী মমতা
জনতার আগুন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নেতাদের বাড়িতে, একের পর এক সাংসদ, মন্ত্রীর পদত্যাগ, বাংলাদেশের মতো সরকার পতনের পথে নেপাল
জনতার আগুন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নেতাদের বাড়িতে, একের পর এক সাংসদ, মন্ত্রীর পদত্যাগ, বাংলাদেশের মতো সরকার পতনের পথে নেপাল
NEPAL-এ নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া, সংসদ ভবনে ঢুকে বিক্ষোভ তরুণ-তরুণীদের
NEPAL-এ নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া, সংসদ ভবনে ঢুকে বিক্ষোভ তরুণ-তরুণীদের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ