পুবের কলম ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতকে তাঁর উত্তরসূরির নাম সুপারিশ করার জন্য চিঠি দিল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন:
আগামী ৮ নভেম্বর প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত অবসর নেবেন। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।
আরও পড়ুন:
শুক্রবার কেন্দ্রীয় আইনমন্ত্রক চিঠি লিখে বিচারপতি ললিতকে তাঁর উত্তরসূরির নাম সুপারিশ করার আবেদন জানিয়েছে।
আরও পড়ুন:
প্রথামাফিক অবসরগ্রহণের আগে দেশের প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরির নাম প্রস্তাব করে যান।
তবে, সচরাচর শীর্ষ আদালতের প্রবীণতম বিচারপতিই প্রধান বিচারপতির স্থলাভিষিক্ত হন। প্রবীণত্বের নিরিখে দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে পারেন ডি ওয়াই চন্দ্রচূড়।আরও পড়ুন:
সাধারণভাবে প্রধান বিচারপতির অবসরের আগে পরবর্তী উত্তরসূরির নামের সুপারিশ চেয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী চিঠি লেখেন প্রধান বিচারপতিকে। একবার পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করা হলে, নিয়ম অনুযায়ী বিচারকদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সুপ্রিম কোর্ট প্যানেল কলেজিয়ামের কোনও বৈঠক হতে পারে না। ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জন্য কলেজিয়ামে পেশ করা চারটি নাম বিবেচনা করার কথা ছিল।
তবে বিচারকদের ওই দল বিচারপতি চন্দ্রচূড়ের সঙ্গে দেখা করতে পারেননি। একাধিক মামলায় তিনি ছিলেন ব্যস্ত।আরও পড়ুন:
১ অক্টোবর থেকে আদালতে দশেরার ছুটি পড়ে যায়। কলেজিয়ামের দুই কলেজিয়াম বিচারক চারটি নামের সুপারিশের বিষয়ে লিখিতভাবে তাদের মতামত চেয়ে প্রধান বিচারপতি ললিতের পদক্ষেপে আপত্তি জানিয়েছেন।
আরও পড়ুন:
বিচারকদের দাবি, তাদের মতামত শুধুমাত্র লিখিতভাবে রাখা যায় না, নিয়ম অনুযায়ী নামগুলি নিয়ে আলোচনা করতে হবে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় আইনমন্ত্রক উত্তরসূরির নাম সুপারিশ করার আবেদন জানিয়ে চিঠি দিল ইউ ইউ ললিতকে।