কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং : প্রায় পনেরো দিনেরও বেশি সময় অতিক্রান্ত।গত ১৩ আগষ্ট কেষ্টপুরে এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বাসন্তীর যুবক সৌমেন মন্ডলের(২২)। পেশায় ডেলিভেরি বয়ের কাজ করতেন ওই যুবক। নিহত ডেলিভারি বয় সৌমেন মন্ডলের পরিবারের হাতে আর্থিক সাহায্যের পাশাপাশি দুমাসের পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী তুলে দিয়ে সাহায্য করা হলো বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ও বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস কিষাণ সেলের তরফ থেকে।
আরও পড়ুন:
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী ও রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি আলাউদ্দিন সাঁফুই ও বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ সেলের সভাপতি ও ভূমি কর্মাধ্যক্ষ সাহেব আলী সরদারদের নেতৃত্বে সোমবার এক প্রতিনিধি দল নিহত সৌমেন মন্ডলের নফরগঞ্জের বাড়িতে যান।তাঁর পরিবারের হাতে দুমাসে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী তুলে দেন। মূলত তৃণমূলের রাজ্য নেতৃত্বের তরফ থেকে ব্লক নেতৃত্ব কে নির্দেশ দেওয়া হয়েছিল সাহায্য দেওয়ার জন্য। সেই মতোই সাহায্য করা হয়।
আরও পড়ুন:
এ বিষয়ে সুন্দরবন সংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি আলাউদ্দিন সাঁফুই বলেন, ‘সৌমেন মারা যাওয়ার পর থেকে পরিবারটি অসহায় হয়ে পড়েছিল। দলগতভাবেই এই সাহায্য করা হয়েছে। পরবর্তীতে আরো কি কি সরকারি সুযোগ-সুবিধা পরিবার থেকে দেওয়া যায় তাও খতিয়ে দেখা হচ্ছে।’
আরও পড়ুন:
উল্লেখ্য গত ১৩ আগষ্ট কলকাতায় গাড়ি দুর্ঘটনায় নিহত হয় বাসন্তী নফরগঞ্জ গ্রামের সৌমেন মন্ডল।
সৌমেনের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে কলকাতায় গিয়ে ডেলিভারি বয় এর কাজ নিয়েছিল সে। কিন্তু দুর্ঘটনা এইভাবে মারা যাওয়ার পর যথেষ্ট সমস্যার মধ্যে পড়েন পরিবারটি। আর তাই পরিবারটির সাহায্য করার জন্যই এগিয়ে আসেন বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতৃত্ব।সোমবার সাহায্য করা হলো তার বাড়িতে গিয়েই।উপস্থিত ছিলেন সুন্দরবন সংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি আলাউদ্দিন সাঁফুই, বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ সেলের সভাপতি সাহেব আলী সরদার, নফরগঞ্জ পঞ্চায়েত অঞ্চল সভাপতি তপন মন্ডল, জনস্বাস্থ্য কর্মধ্যক্ষ দিলীপ নস্কর, নফরগঞ্জ অঞ্চল তৃণমূল নেতা বিশ্বজিৎ, পঞ্চায়েত সমিতর সদস্য মনীষা ঘরামী, সুকান্ত কলেজের ইউনিট প্রেসিডেন্ট নাসির বৈদ্য, ছাত্র নেতা মন্তাজুল মিস্ত্রি সহ অন্যান্যরা।
আরও পড়ুন:
অন্যদিকে মৃত যুবকের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, ‘তৃণমূল কংগ্রেসের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলেও সরাকারী সাহায্য মেলেনি। ফলে সরকারী ভাবে সাহায্যের অপেক্ষায় চাতকের মতো তাকিয়ে নিহত সৌমেন মন্ডলের পরিবার।