পুবের কলম, ওয়েবডেস্ক: ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বিদেশমন্ত্রী আরও বলেন, ভারত চায় ওই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক, যাতে সাধারণ মানুষ কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হন। পাশাপাশি তিনি জানান, পরিস্থিতির কথা মাথায় রেখে ভেনেজুয়েলায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রয়োজন ছাড়া সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।